• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

সেন্টমার্টিন গামী ক্রুজ শিপ বে ওয়ানে আগুন

নিজস্ব প্রতিদেক / ১৫৬ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
চট্টগ্রাম থেকে সেন্টমার্টিনগামী বিলাসবহুল জাহাজ বে ওয়ান ক্রুজের ইঞ্জিন রুম থেকে প্রচন্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছিল বলে জানিয়েছেন যাত্রীরা। তবে ৩০ মিনিট পরেই ধোঁয়া কমে যায়। এরপর সাগরে মাঝ পথে নোঙর করেছে জাহাজটি। তবে কোনো যাত্রী আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

বৃহস্পতিবার (২৪ ফেব্রুয়ারি) দিবাগত রাত ২টায় বিষয়টি নিশ্চিত করেছেন জাহাজে থাকা মানবাধিকারকর্মী আমিনুল হক বাবু।

তিনি বলেন, রাত সোয়া ১০টায় পতেঙ্গা থেকে জাহাজটি ছেড়ে আসে। রাত সোয়া ১২টার দিকে আমরা কেবিন থেকে ধোঁয়ার গন্ধ পেয়ে বের হই। ছাদে গিয়ে প্রচুর ধোঁয়া দেখেছি। তখন আতঙ্কে যাত্রীরা হুড়োহুড়ি করছিল। রাত পৌনে ১টার দিকে জাহাজের ইঞ্জিন বন্ধ করে দেওয়া হয়। এরপর ধোঁয়া কমে গেছে। রাত সোয়া ২টা পর্যন্ত জাহাজটি মাঝ সাগরে নোঙর করা আছে। তবে এ ঘটনায় জাহাজের কোনো যাত্রী আহত হননি।

তিনি আরও বলেন, যাত্রীরা সবাই লাইফ জ্যাকেট পরে আছে। পর্যাপ্ত লাইফ জ্যাকেট আছে। তবে এখন পর্যন্ত কোনো জাহাজ সাহায্যে এগিয়ে আসেনি। এখন কি করবে জানি না।

বে ওয়ানে থাকা যাত্রী আরমান বলেন, হঠাৎ করে জাহাজে ধোঁয়া দেখা গেছে। আমরা পাঁচতলায় আছি। ভালো আছি।

আরেক যাত্রী শরীফ মোহাম্মদ ফেসবুকে লেখেন, কুতুবদিয়া আসার পরে বেওয়ানে আগুন ধরেছিল। এখন আগুন নিয়ন্ত্রণে। ধোঁয়া দেখে বাচ্চা ও বুড়া মানুষেরা কান্নাকাটি করেছিল।

তবে এ ঘটনায় জাহাজ কর্তৃপক্ষ বা কোস্টগার্ডের বক্তব্য জানতে পারেনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন