• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১২:৪০ অপরাহ্ন

কাভার্ডভ্যানে মিলল সোয়া লাখ ইয়াবা : টেকনাফে আটক ১

নিজস্ব প্রতিদেক / ১৪০ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৯ ফেব্রুয়ারী, ২০২২

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে অভিযান চালিয়ে ১ লাখ ৩৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ এক পাচারকারীকে আটক করেছে কোস্টগার্ড। শনিবার (১৯ ফেব্রুয়ারি) টেকনাফের নাইট্যং পাড়া ট্রাক টার্মিনাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে একটি কাভার্ডভ্যান থেকে এসব ইয়াবা জব্দ ও পাচারকারীকে আটক করা হয়।

আটক মো. আজমির আলী (৩১) যশোরের বেনাপোল ছোট আঁচড়া এলাকার মো. সোহারাবের ছেলে। কোস্টগার্ড পূর্ব জোনের মিডিয়া অফিসার লে. কমান্ডার বিএন খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

বিসিজি মিডিয়া অফিসার জানান, গোপন সংবাদে খবর আসে ইয়াবার একটি বড় চালান টেকনাফ অতিক্রম করার উদ্যোগ চলছে। এ সংবাদের ভিত্তিতে শনিবার ভোরে বিসিজি টেকনাফ স্টেশন কমান্ডার লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশার নেতৃত্বে টেকনাফ নাইট্যং পাড়া ট্রাক টার্মিনাল সংলগ্ন এলাকায় বিশেষ অভিযান চালানো হয়। অভিযানে একটি কাভার্ড ভ্যানের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা থামার সংকেত দেয়। পরবর্তীতে কাভার্ডভ্যানটিতে তল্লাশি চালিয়ে ১ লাক ৩৩ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আজমিরকে আটক করা হয়।

জব্দকৃত ইয়াবা ট্যাবলেট, কাভার্ডভ্যান এবং আটককৃত ইয়াবা পাচারকারীকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে উল্লেখ করেন তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন