• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

কক্সবাজারে দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রথম সভায় সততা সংঘ কার্যক্রম শুরুর সিদ্ধান্ত

নিজস্ব প্রতিদেক / ১৪২ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৫ ফেব্রুয়ারী, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
পুনর্গঠিত কক্সবাজার জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির প্রথম সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মুক্তি ভবনে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন কমিটির সভাপতি অধ্যাপক সোমেশ্বর চক্রবর্তী। সাধারণ সম্পাদক জসিম উদ্দিন বকুলের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কমিটির সহ-সভাপতি এডভোকেট প্রতিভা দাশ, মুহাম্মদ আলী, অধ্যাপিকা শারমিন সিদ্দিকা লিমা,উজ্জল কান্তি দে,উদয় শংকর পাল,নাসির উদ্দিন,ইসমত আরা ইসু ও জাহেদ সরওয়ার সোহেল উপস্থিত ছিলেন।

সভায় সৎ অভিপ্রায় চর্চার মধ্য দিয়ে দূর্নীতি প্রবণতা রোধে সচেতনতা তৈরি তে সততা সংঘ কার্যক্রম চালুর সিদ্ধান্ত নেয়া হয়। প্রথম পর্যায়ে ঘোনার পাড়া বিবেকানন্দ বিদ্যা নিকেতন ও কক্সবাজার সিটি কলেজে সততা সংঘের কার্যক্রম চালু করা হবে মর্মে সিদ্ধান্ত নেয়া হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন