• সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৭:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফে বসত ঘরে মিলল বিদেশি মদ-বিয়ার

নিজস্ব প্রতিদেক / ২১৪ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ ফেব্রুয়ারী, ২০২২

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফের সাবরাং ইউনিয়নের ডেইলপাড়া এলাকায় একটি বসত ঘরে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মদ-বিয়ারের বড় চালান উদ্ধার করা হয়েছে। এ সময় মাদক ব্যবসার সাথে জড়িত এক ভাই পালিয়ে গেলেও তার সহোদর ভাইকে আটক করা হয়।

বুধবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর টেকনাফ বিশেষ জোনের সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুলের নেতৃত্বে একটি টিম এ অভিযান পরিচালানা করে। রাতে ডিএনসির সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সহকারী পরিচালক সিরাজুল মোস্তফা মুকুল জানান, বুধবার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ সাবরাং ইউনিয়নের ৫নং ওয়ার্ড ডেইলপাড়া এলাকার এজাহার মিয়ার বসত ঘরে একটি অভিযান চালানো হয়। এ সময় বসত ঘরের ভিতরে খাটের নিচে মজুদ করা বিদেশি মাদকদ্রব্য হুইস্কি ১৩২ বোতল, বিয়ার ৪৮৫ ক্যান, ১২ পার্সেন্ট বিয়ার ২০০ ক্যান উদ্ধার করা হয়।

এ সময় ৫নং ওয়ার্ড ডেইলপাড়া গ্রামের এজাহার মিয়ার ছেলে বেলাল উদ্দিন (২৮) পালিয়ে গেলেও তার ভাই হেলাল উদ্দিনকে (৩২) আটক করতে সক্ষম হয়।

তিনি আরো জানান, বেলাল ও হেলাল দুই সহোদর পরস্পর যোগসাজশে দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায় জড়িত রয়েছে।

এ বিষয়ে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আটক ও পলাতকদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা দায়েরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন