• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৬:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

রোহিঙ্গা ক্যাম্পে করোনা টিকা কার্যক্রম পরিদর্শনে স্বাস্থ্য অধিদপ্তরের ডিজি

নিজস্ব প্রতিদেক / ১৫৮ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ৯ ফেব্রুয়ারী, ২০২২

উখিয়া সংবাদদাতা:
কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্পে করোনা টিকাদান কার্যক্রম ও রোহিঙ্গা জনগোষ্ঠীর মাঝে কোভিড-১৯ ভ্যাকসিন প্রদান পরিদর্শন করছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক (ডিজি) অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।

বুধবার (৯ ফেব্রুয়ারি) উখিয়া উপজেলার কুতুপালং ক্যাম্প ২-ডাব্লিউ তে আইওএম পরিচালিত হাসপাতাল ও কোভিড-১৯ টিকাদান কার্যক্রম পরিদর্শনকালে সেখানকার সার্বিক কার্যক্রম দেখে তিনি সন্তোষ প্রকাশ করেন। হাসপাতালের বিভিন্ন সেবা বিভাগ ঘুরে দেখেন। এসময় মহাপরিচালক ক্যাম্পে কর্মরত সেবাদানকারী ও ক্যাম্পে আগত সেবা গ্রহণকারীদের সাথে কক্সবাজারের আঞ্চলিক ভাষায় কথা বলেন এবং তাদের সার্বিক অবস্থার খোঁজ খবর নেন।

পরিদর্শনকালে স্বাস্থ্য অধিদপ্তরের যুগ্ম সচিব আবদুস সালাম খান, চট্টগ্রাম বিভাগের পরিচালক ( স্বাস্থ্য) হাসান শাহরিয়ার কবির, কক্সবাজার সিভিল সার্জন ডা. মোঃ মাহবুবুর রহমান, মহাপরিচালকের গণসংযোগ কর্মকর্তা মোঃ আককাস আলী শেখ, আইওএম এর উর্ধতন কর্মকর্তা, উখিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার রঞ্জন বড়ুয়া রাজন উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন