• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফে ৭০ হাজার ইয়াবাসহ যুবক আটক

নিজস্ব প্রতিদেক / ১৪৭ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৩১ জানুয়ারী, ২০২২
টেকনাফে ইয়াবাসহ যুবক আটক।

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে কোস্টগার্ড অভিযান চালিয়ে ৭০ হাজার পিস ইয়াবাসহ এক যুবককে আটক করেছে। সোমবার (৩১ জানুয়ারি) দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লে. কমান্ডার (বিএন) আব্দুর রহমান।

তিনি জানান, সোমবার ভোরে টেকনাফ কোস্টগার্ড স্টেশান কমান্ডার লে. কমান্ডার সৈয়দ তৈমুর পাশার নেতৃত্বে উপজেলা সাবরাং ইউপির কাঁটাবনিয়া সমুদ্র উপকূলে ঝাউবনে অভিযানে গেলে সন্দেহভাজন এক ব্যক্তিকে সাদা রঙের একটি বস্তা হাতে দেখতে পায়। পরে লোকটির গতিবিধি সন্দেহ মনে হলে তাকে থামানোর সংকেত দেওয়া হয়। কোস্টগার্ডদের উপস্থিতি টের পেয়ে লোকটি পালানোর চেষ্টা করলে তাকে আটক করতে সক্ষম হয়।

আটক ইয়াবা পাচারকারী হলেন— সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপে ডাংগরপাড়া এলাকার ছাবের আহমেদের ছেলে হোসেন আহমেদ (২৮)। তার স্বীকারোক্তি মতে পরে বস্তুটি খোলে, গণনা করে প্রায় ২ কোটি ১০ লাখ টাকা মূল্যের ৭০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন