• মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১০:২০ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফে সাড়ে ৭ কোটি টাকার ইয়াবা উদ্ধার : আটক ৪

নিজস্ব প্রতিদেক / ১৭০ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৮ জানুয়ারী, ২০২২
টেকনাফে ইয়াবা উদ্ধার।

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজারের টেকনাফে বিজিবি পৃথক অভিযান চালিয়ে বিদেশী ট্রলারে করে ইয়াবা পাচারকালে ৭ কোটি ৭৪ লাখ টাকার ইয়াবাসহ চার ব্যক্তিকে আটক করা হয়েছে। এসময় ইয়াবা পাচারে ব্যবহৃত ট্রলারটি জব্দ করা হয়।

আটককৃতরা হলেন- মিয়ানমারের দব্রিচাই এলাকার নেম ইউ চ (৩৬), মন্দ্রাছের ছেওয়াচি (৩৮), টেকনাফ উপজেলার হ্নীলা ইউনিয়নের শীর্ষ মানবপাচারকারী ও ইয়াবা ব্যবসায়ী মো: রবিউল ইসলামের ছেলে মো: জাহাঙ্গীর আলম (৪২) ও সাবরাং ইউনিয়নের শাহপরীরদ্বীপের মৃত কালু মিয়ার ছেলে মো. হাফেজ আহমেদ (৪০)।

২ বিজিবির অধিনায়ক লে. কর্নেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার বৃহস্পতিবার (২৭ জানুয়ারী) রাত ৯ টায় ব্যাটালিয়ন সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনে এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান- মিয়ানমার থেকে দুই বিদেশী নাগরিক ও ২ বাংলাদেশিসহ একটি ট্রলার বাংলাদেশের জলসীমায় প্রবেশের সময় মিয়ানমারের সীমান্ত রক্ষী বাহিনী (বিজিপি) এর ৩টি স্পীড বোট দিয়ে নাফ নদীতে ধাওয়া করলে ট্রলারটি নাফনদীর জিন্নাহখাল নামক স্থানে বালুচরের উপরে উঠিয়ে দেয়। পরবর্তীতে ট্রলারে অবস্থানরত ৪ জন পালিয়ে যাওয়ার সময় বিজিবি টহলদল তাদেরকে আটক করতে সক্ষম হয়।

তাদের জবানবন্দি সন্দেহজনক হওয়ায় ট্রলারটিকে টেকনাফ জেটিঘাটে এনে তল্লাশীকালে ট্রলারের ইঞ্জিনের নিচ থেকে অভিনব পদ্ধতিতে লুকানো অবস্থায় একটি বস্তা উদ্ধার করা হয়। এ বস্তার ভেতর থেকে ২ কোটি ৩৪ লাখ টাকা মূল্যমানের ৭৮ হাজার ইয়াবা ও ২ বিদেশী নাগরিকসহ ৪ জনকে আটক করা হয়।

এছাড়া গতকাল হোয়াইক্যং খারাংখালী এলাকায় আনুমানিক রাত ১২টা ১৫ মিনিটে সন্দেহভাজন ৫-৬ জন মাদক কারবারীকে একটি কাঠের নৌকায় মিয়ানমারের মুদদ্বীপ থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যন্তরে আসতে দেখে। নৌকাটি শূন্যরেখা অতিক্রম করে নাফ নদীর তীরে আসলে ২-৩ জন লোক বেড়িবাঁধ দিয়ে নৌকাটির কাছে যায়। তারা নৌকাটির কাছে গেলে নৌকা হতে মাদকের চালান তাদেরকে হস্তান্তর করার সময় বিজিবির টহলদল তৎক্ষণাত তাদেরকে চ্যালেঞ্জ করে।

বিজিবি’র চ্যালেঞ্জকে উপেক্ষা করে মাদক কারবারীরা বিজিবির টহলকে লক্ষ্য করে গুলি ছুঁড়লে আত্মরক্ষার্থে বিজিবির টহলদলও পাল্টা গুলি ছোঁড়ে। এতে অজ্ঞাতনামা মাদক কারবারীরা নৌকা থেকে লাফিয়ে নাফ নদী দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায়।

এসময় ঘটনাস্থলে তল্লাশী করে নদীর তীরে ২টি বস্তা উদ্ধার ৫ কোটি ৪০ লাখ টাকা মূল্যের ১ লাখ ৮০ হাজার ইয়াবা জব্দ করতে সক্ষম হয়। তিনি আরো জানান- অবৈধ মাদক বহন এবং পাচারের দায়ে অজ্ঞাত দোষী ব্যক্তিদের বিরুদ্ধে টেকনাফ থানায় একটি মামলা দায়েরের প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন