• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৩২ অপরাহ্ন

রামুর হেডম্যান হত্যাকান্ডে ‘দুই খুনি’ গ্রেফতার

নিজস্ব প্রতিদেক / ১৭১ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ২৫ জানুয়ারী, ২০২২

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের রামুর আলোচিত বন পাহারাদার (হেডম্যান) আলী আহমদ হত্যা মামলার প্রধান আসামি ও তার সহযোগীকে গ্রেফতার করেছে র‍্যাব -১৫। বান্দরবানের আলীকদম থেকে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (২৫ জানুয়ারি) বেলা ১২টায় কক্সবাজার র‍্যাব কার্যালয়ে এক প্রেস বিফ্রিংয়ে এসব বিষয় নিশ্চিত করেছেন র‍্যাব-১৫ এর উপ অধিনায়ক তানভীর হাসান।

গ্রেফতারকৃতরা হলেন, হত্যা মামলার প্রধান আসামি সাজ্জাদ হোসেন (২০) ও  সহযোগী সানাউল্লাহ (২১)।

র‍্যাব জানায়, বনবিভাগের গাছ চুরি ও জায়গা দখল নিয়ে শত্রুতার জের ধরে গত ১৬ জানুয়ারি মধ্যরাতে একদল সন্ত্রাসী রামু বিট অফিসে গিয়ে স্থানীয় ৫ জন পাহারাদারকে অস্ত্রের মুখে জিম্মি করে টয়লেটে আটকে রাখে। অফিসের বিট কর্মকর্তা, মালির থাকার ঘর ও স্টাফ রুমের দরজায় বাইরে থেকে তালা ঝুলিয়ে দেয়। এরপর সন্ত্রাসীরা বন পাহারাদার (হেডম্যান) আলী আহম্মদের ঘরে গিয়ে তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করে। এ সময় তার বাড়ির আলমারি ভেঙে স্বর্ণালঙ্কার ও নগদ টাকা লুট করে সন্ত্রাসীরা।

র‍্যাব আরও জানায়, এ হত্যাকাণ্ডের ঘটনায় কক্সবাজারের রামু থানায় দুর্বৃত্তদের বিরুদ্ধে হত্যা মামলা দায়ের হলে জড়িতদের গ্রেফতারে ছায়া তদন্ত শুরু করে র‌্যাব।

আসামিরা গ্রেফতার এড়াতে বান্দরবানের আলীকদমে আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে আছে, এমন খবরে র‍্যাবের একটি দল সোমবার (২৪ জানুয়ারি) রাত ৯টার দিকে আলীকদম বাজারের পাশে অভিযান চালায়। পরে তাদের সেখান থেকে গ্রেফতার করা হয়। পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রামু থানায় হস্তান্তর প্রক্রিয়াধীন বলে জানিয়েছেন র‍্যাবের উপ অধিনায়ক।

আরও পড়ুন:

কক্সবাজারে বন কর্মীকে কুপিয়ে হত্যা


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন