• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন

মঙ্গলবার কক্সবাজার শহরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা

নিজস্ব প্রতিদেক / ১৫০ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২৪ জানুয়ারী, ২০২২

সংবাদদাতা:
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও সড়ক ও জনপথ বিভাগের সড়ক প্রশস্তকরণ কাজ, বৈদ্যুতিক তার ও খুঁটি সরানো এবং বিদ্যুৎ বিতরণ বিভাগের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ বিভাগের আওতাধীন কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় মঙ্গলবার (২৫ জানুয়ারি) সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুল কাদের গনি এ তথ্য জানিয়েছেন।

এদিন সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়ে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হয়েছে বলে জানান-প্রকৌশলী মোঃ আবদুল কাদের গনি।

কক্সবাজার শহরের যেসব এলাকায় উল্লেখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেসব এলাকা হচ্ছে-বাহারছড়া, সায়মন রোড, পিটিআই রোড, হলিডে মোড়, সার্কিট হাউজ রোড, জলিলের দোকান, মুক্তিযোদ্ধা সরণি রোড, স্টেডিয়াম পাড়া, এয়ারপোর্ট, এয়ারপোর্ট রোড, ঝাউতলা, গাড়ির মাঠ, নুনিয়ারছড়া, চেয়ারম্যান পাড়া, নতুন বাহারছড়া, ৬ নম্বর জেটি ঘাট, টুটিয়া পাড়া, ফিসারি পাড়া, বদরমোকাম, এন্ডারসন রোড, বড়বাজার, চাউল বাজার, পেশকারপাড়া, বাজারঘাটা, লালদীঘির পাড়, দক্ষিণ রুমালিয়ার ছড়া, বাচা মিয়ার ঘোনা, এবিসি ঘোনা, চেয়ারম্যান ঘাটা, কালুর দোকান, পাহাড়তলী, ইসুলের ঘোনা, কচ্ছপিয়া পুকুর পাড়, পাহাড়তলী বাজার, বাদশা ঘোনা, হালিমা পাড়া সহ তৎসংলগ্ন এলাকা।

প্রকৌশলী মোঃ আবদুল কাদের গনি এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন। তবে আবহাওয়া দূর্যোগপূর্ণ থাকলে কাজ করা সম্ভব না হলে বিদ্যুৎ সরবরাহ চালু থাকবে বলে জানান তিনি। এদিন বিকেল ৫ টার আগে কাজ শেষ হওয়া সাপেক্ষে বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন