• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০১:৪৮ অপরাহ্ন

নাফনদী থেকে আইসের সবচেয়ে বড় চালান জব্দ

নিজস্ব প্রতিদেক / ১৪৬ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৯ জানুয়ারী, ২০২২
টেকনাফে আইস উদ্ধার।

টেকনাফ প্রতিনিধি:
কক্সবাজার টেকনাফে অভিযান চালিয়ে ৪ কেজি ১৭৫ গ্রাম ক্রিস্টাল মেথ আইস এবং ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি। এসময় কোন পাচারকারীকে আটক করা সম্ভব হয়নি। যার আনুমানিক মূল্য ২২কোটি ৩৭ লক্ষ ৫০ হাজার টাকা।

বুধবার (১৯ জানুয়ারি) সকাল ১১ টার সময় টেকনাফ ২ বিজিবি ব্যাটলিয়ানে এক সংবাদ সম্মেলনে অধিনায়ক লে. কর্ণেল শেখ খালিদ মোহাম্মদ ইফতেখার এসব তথ্য জানান। এ সময় উপস্থিত ছিলেন, ২ বিজিবি ব্যাটলিয়ানের উপ-অধিনায়ক মেজর মোহাম্মদ লতিফুল বারি, অপারেশন লেঃ এম মুহতাসিম বিল্লাহ (শাকিল) প্রমুখ।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে মঙ্গলবার রাতে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি আওতাধীন দমদমিয়া বিওপি’র দায়িত্বপূর্ণ বিআরএম -৮ থেকে আনুমানিক ০২ কিঃ মিঃ উত্তর পূর্ব দিকে জালিয়ারদ্বীপ এলাকার পার্শ্ববর্তী নাফ নদীর সীমান্ত দিয়ে মাদকের একটি বড় চালান মিয়ানমার হতে বাংলাদেশে পাচার হতে পারে । এমন সংবাদে টেকনাফ ব্যাটালিয়ন ২ বিজিবি এর ব্যাটালিয়ন সদর এবং দমদমিয়া বিওপি হতে দুইটি বিশেষ টহল নাফ নদীর জালিয়ারদ্বীপ এ কৌশলগত অবস্থান গ্রহণ করে ।

হঠাৎ টহলদল একটি হস্তচালিত কাঠের নৌকাকে শোয়ারদ্বীপ এলাকা থেকে নাফ নদী পার হয়ে বাংলাদেশের অভ্যস্তরে জালিয়ারদ্বীপের দিকে আসতে দেখে । নৌকাটি শূন্য রেখা অতিক্রম করে কাছাকাছি এসে পৌছলে বিজিবির টহলদল নৌকাটিকে চ্যালেঞ্জ করে । নৌকার আরোহীরা বিজিবি’র চ্যালেঞ্জকে উপেক্ষা করে নৌকা ঘুরিয়ে মিয়ানমার সীমান্তের দিকে চলে যেতে থাকলে , বিজিবি টহলদল উক্ত সন্দেহভাজন নৌকাটিকে লক্ষ্য করে গুলি ছুড়ে নৌকাটিকে থামানোর চেষ্টা করে ।

এতে অজ্ঞাতনামা চোরাকারবারীরা নৌকা হতে লাফিয়ে নাফ নদী দিয়ে মিয়ানমারের অভ্যন্তরে পালিয়ে যায় । পরবর্তীতে , বিজিবি’র টহলদল স্পীড বোটের সাহায্যে নৌকাটি আটক করতে সক্ষম হয় । নৌকাটি তল্লাশী করে নৌকাটির ভিতরে পাটাতনের নিচে একটি বস্তার ভিতরে লুকায়িত অবস্থায় বাইশ কোটি সাইত্রিশ লক্ষ পঞ্চাশ হাজার টাকা মূল্যমানের ৪ কেজি ১৭৫ গ্রাম কেজি ক্রিস্টাল মেথ আইস এবং ৫০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় ।চোরাকারবারী কিংবা তাদের সহযোগীকে আটক করা সম্ভব হয়নি । উক্ত চোরাকারবারীদের সনাক্ত করার জন্য গোয়েন্দা কার্যক্রম চলমান।

তিনি আরোও বলেন, উদ্ধার ক্রিস্টাল মেথ আইস এখন পর্যন্ত দেশের সকল আইন শৃঙ্খলা বাহিনী কর্তৃক এর মধ্যে সর্বোচ্চ চালান। অবৈধ মাদক বহন এবং পাচারের কাজে জড়িতদের বিরুদ্ধে টেকনাফ থানায় মামলা পক্রিয়াধীন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন