• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:০৬ অপরাহ্ন

টেকনাফে পুলিশি অভিযানে ২০ হাজার ইয়াবাসহ আটক-২

নিজস্ব প্রতিদেক / ১৭১ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৩ ডিসেম্বর, ২০২১

টেকনাফ প্রতিনিধি
কক্সবাজারের টেকনাফে পুলিশ অভিযান চালিয়ে ২০ হাজার ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ হাফিজুর রহমান।

তিনি জানান, সোমবার (১৩ ডিসেম্বর) ভোররাতে টেকনাফ থানাধীন হ্নীলা ইউপিস্থ ২৬ নং শালবাগান রোহিঙ্গা ক্যাম্পের জিয়াউর রহমান বসত-বাড়ি সংলগ্ন ইটের সলিং রাস্তার উপর টেকনাফ থানা পুলিশের এসআই তোফায়েল, এএসআই শাখাওয়াত এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স অভিযান চালিয়ে ২০ হাজার পিস ইয়াবাসহ দুইজনকে আটক করা হয়।
আটককৃতরা হলেন, উখিয়া থাইংখালী ১২নম্বর ক্যাম্পের মৃত আহম্মদ হোছনের মেয়ে হাসিনা বেগম (৫০) ও একই ক্যাম্পের মৃত কালা মিয়ার ছেলে জুনায়েদ প্রকাশ আনাস (২০)।

তিনি আরো জানান, আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন