• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:৫২ পূর্বাহ্ন

টেকনাফে বদির চাচা বিনা প্রতিদ্বন্দ্বিতায় মেয়র নির্বাচিত

নিজস্ব প্রতিদেক / ১২৬ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৬ ডিসেম্বর, ২০২১

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজারের টেকনাফ পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ও বর্তমান মেয়র হাজী মোহাম্মদ ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

সোমবার (৬ ডিসেম্বর) বিকেল ৫টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ পৌর নির্বাচনের দায়িত্বে থাকা সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. বেদারুল ইসলাম। হাজী মোহাম্মদ ইসলাম কক্সবাজার-৪ আসনের (উখিয়া-টেকনাফ) সরকার দলীয় সাবেক সংসদ সদস্য (এমপি) আবদুর রহমান বদির চাচা।

উপজেলা নির্বাচন অফিস সূত্র জানায়, টেকনাফ পৌরসভার নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ সময় ছিল আজ সোমবার। মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজি ইসলাম ছাড়া আর কেউ না থাকায় বিনাপ্রতিদ্বন্দ্বিতায় মেয়র পদে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী হাজি ইসলামকে নির্বাচিত ঘোষণা করা হয়। তবে প্রতিটি ওয়ার্ডে কাউন্সিলর পদে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আগামী ২৩ ডিসেম্বর। সুত্র-ঢাকাপোস্ট


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন