• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

টেকনাফের রফিক ১ কেজি আইসসহ আটক

নিজস্ব প্রতিদেক / ১১৬ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৮ নভেম্বর, ২০২১
আটক রফিক।

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজার টেকনাফের মিয়ানমার থেকে পাচারকালে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস মাদকসহ মোঃ রফিক মিয়া (৩৭) নামে এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড ব্যাটালিয়ন ২ বিজিবি।

আটক ব্যক্তি টেকনাফের হ্নীলা ইউনিয়নের নোয়াপাড়া এলাকার মৃত জহির আহমদের ছেলে।

শনিবার (২৭ নভেম্বর) উপজেলার নাফ নদীতে অবস্থিত জালিয়ারদ্বীপ এলাকা থেকে মাদকের চালানটি আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ২ বিজিবি অধিনায়ক লেঃ কর্ণেল শেখ খালিদ মোহাম্মাদ ইফতেখার।

তিনি জানান, মিয়ানমার থেকে একটি মাদকের চালান প্রবেশের গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি জওয়ানরা নাফ নদীতে জালিয়ার দ্বীপ এলাকায় অবস্থান নেয়। এসময় মিয়ানমার থেকে একটি হস্ত চালিত নৌকা সীমান্ত অভিমূখে আসতে দেখে জওয়ানরা নৌকাটিকে ধাওয়া করে এক ব্যক্তিকে আটক করে। পরে নৌকাটি তল্লাশী চালিয়ে ১ কেজি ক্রিস্টাল মেথ আইস উদ্ধার করে নৌকাটি জব্দ করে।

আইনী প্রক্রিয়া শেষে জব্দকৃত মাদকসহ ধৃত ব্যক্তিকে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন বিজিবির এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন