• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৩:৫৩ অপরাহ্ন

নাফনদীতে আইস ও ইয়াবা ফেলে মিয়ানমারে পালাল পাচারকারীরা!

নিজস্ব প্রতিদেক / ১০৩ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২৪ নভেম্বর, ২০২১
টেকনাফে আইস ও ইয়াবা উদ্ধার।

টেকনাফ প্রতিনিধি

টেকনাফের নাফনদী থেকে এক কেজি ক্রিস্টাল মেথ (আইস) ও ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করেছে কোস্টগার্ড।

বুধবার (২৪ নভেম্বর) দুপুরে বাংলাদেশ কোস্ট গার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ খন্দকার মুনিফ  জানান, ২৪ নভেম্বর বুধবার ভোররাতে গোপন সংবাদে জানতে পারে মিয়ানমার থেকে একটি ইয়াবার বড় চালান নাফনদী দিয়ে বাংলাদেশে প্রবেশ করতে পারে। এমন সংবাদে টেকনাফ স্টেশন কমান্ডার লেঃ কমান্ডার এম নাঈম উল হক এর নেতৃত্বে টেকনাফের শাহপুরীদ্বীপ সংলগ্ন নাফ নদীতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন দুটি বোটের গতিবিধি সন্দেহজনক মনে হলে কোস্টগার্ড সদস্যরা বোট দুটিকে থামার জন্য সংকেত দেয়। বোট দুটি কোস্টগার্ড এর উপস্থিতি টের পেয়ে দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যেতে শুরু করলে কোস্টগার্ড সদস্যরা বোট দুটিকে ধাওয়া করে।

এসময় পাচারকারীদল  একটি প্লাস্টিকের বস্তা বোট থেকে সমুদ্রে ফেলে দিয়ে মিয়ানমার সীমান্তের দিকে পালিয়ে যায়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বস্তাটি তল্লাশি করে ১ কেজি ক্রিস্টাল মেথসহ (আইস) ও ৩০ হাজার পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করে।

তিনি বলেন, জব্দকৃত ক্রিস্টাল মেথ (আইস) এবং ইয়াবা গুলো পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন