টেকনাফ সংবাদদাতা
২০২০ সালের দিকে কিশোর গ্যাং ঠেকাতে ব্যাপক মোটর সাইকেল জব্দ করেছিল পুলিশ। পাড়া-মহল্লায় সক্রিয় কিশোর অপরাধী গ্রুপের (কিশোর গ্যাং) তালিকাও করা হয়েছিল। কিশোরদের আড্ডায় নিয়মিত হানা দিতেও শুরু করেছিল পুলিশ। কিন্তু মেজর সিনহা হত্যাকান্ডের পর সবকিছু থমকে যায়। আয়ত্বে আনা যায়নি কিশোর গ্যাংদের। এতে তারা ফের সক্রিয়া হয়ে উঠেছে।
অনুসন্ধানে জানা গেছে, টেকনাফের উনছিপ্রাং অধিকাংশ কিশোর অপরাধী চক্রের নিয়ন্ত্রক এলাকায় রাজনৈতিকভাবে প্রভাবশালী হওয়ায় পুলিশ এসব চক্রের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নিতে পারেনি। এসব কিশোর এবং সদ্য কৈশোর পার করা তরুণরা রাজনৈতিক বিভিন্ন কর্মসূচিতেও সক্রিয়। ফলে উনছিপ্রাং এলাকায় পাড়ায়-পাড়ায় আবারও মাথাচাড়া দিয়ে উঠছে কিশোর অপরাধ। কিশোররা গ্যাং গঠন করে বিভিন্ন অপরাধে যুক্ত হচ্ছে।
উনছিপ্রাং এলাকায় ২২নং রোহিঙ্গা ক্যাম্প হওয়ায় সেখানে অনেক এনজিও কাজ করে। সেখানে কর্মরত নারী সদস্যরা নিরাপদে চলাফেরা করতে পারে না ইভটিজিং এর কারণে । এসব ইভটিজিনের নেতৃত্ব দেন প্রবাসী কামাল উদ্দিনের ছেলে মেহেদী হাসান ওরফে (এরিন) ও তার চাচাতো ভাই ভুট্টোর ছেলে খোকন ওরফে আগুরা খোকন। তাদের কারনে কেউ নিরাপদে চলাফেরা করতে পারে না।
এলাকার সূত্রে জানা যায়- তার বাবা ওই এলাকার চিহ্নিত মাদক কারবারি। মাদকের অবৈধ টাকার গরমে আলাদা প্রভাব রয়েছে তার।
তথ্যমতে, উনছিপ্রাং এলাকায় আগে কোন কিশোর গ্যাং ছিল না। কিন্তু গত কয়েক বছর ধরে মাদকের টাকায় কেনা অস্ত্র ও বাইরের দেশের সংস্কৃতিকে অনুসরন করে এই কিশোর গ্যাং তৈরি হয়েছে। উনছিপ্রাং ও রইক্যং অন্তত ৫টি কিশোর গ্যাং আবারও সক্রিয় হয়ে উঠেছে। যা নিয়ন্ত্রণে উনছিপ্রাং এলাকায় কিশোর অপরাধীদের সন্ধানে নেমেছে র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ন (র্যাব)। পাশাপাশি কিশোর অপরাধীদের নিয়ন্ত্রণে সক্রিয় হচ্ছে পুলিশও। এ কিশোর অপরাধের কারনে এলাকায় ছিনতাই ও চুরির সংক্রমন বৃদ্ধি পেয়েছে জানান অনেকেই।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন বলেন, কিছুদিন আগে আমার গাড়ির একজন হেলপারকে টাকা নিয়েছে বলে বার বার তাকে হয়রানি করার চেষ্টা করে এরিন ও তার চাচাতো ভাই আগুরা খোকন। তারপর আমি আমার মেয়ের জামাই কে অবগত করলে আমার মেয়ের জামাই তাদের ধাওয়া করলে তারা সেখান থেকে তারা পালিয়ে যায়। তারা এভাবে মানুষকে অনর্থক হয়রানি ও ছিনতাই করার চেষ্টা করে । তাদের আশ্রিয়ত কথিত একজন বিচারক। কিশোররা বর্তমানে অনেক উন্নত প্রযুক্তি ব্যবহার করছে। কিশোর অপরাধ প্রবণতা পর্যালোচনা করে দেখা গেছে, ফেসবুকের মাধ্যমে গ্রুপ তৈরি করে নানা অপরাধ করছে কিশোররা। বাড়ছে কিশোর অপরাধ।