• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

টেকনাফে দুই কালো পোয়া মাছের দাম সাড়ে ৭ লাখ: চাহিদা ‘পদনা’

নিজস্ব প্রতিদেক / ১৬১ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১১ নভেম্বর, ২০২১
পোয়া মাছ।

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজারের টেকনাফে এক জেলের জালে ধরা পড়েছে বিশাল দুটি ‘কালো পোয়া’ মাছ। মাছ দুটির ওজন ৬৪কেজি ৭০০গ্রাম। বৃহস্পতিবার (১১ নভেম্বর) বিকালে টেকনাফের শাহপরীর দ্বীপ মান্নানের মালিকানাধীন ট্রলারে মাছ দুইটি ধরা পড়ে।

জেলেরা জানান, বৃহস্পতিবার টেকনাফের শাহপরীর দ্বীপের মাঝার পাড়ার ইউপি সদস্য আবদুল মান্নানের মালিকানাধীন ট্রলারে মাঝি হাসু আলীর নেতৃত্বে বঙ্গোপসাগরে মাছ ধরতে যায়। এ সময় জেলেরা জাল তুললে দুটি বড় কালো পোয়া মাছ পাওয়া যায়। মাছ দুটির ওজন ৬৪ কেজি ৭০০ গ্রাম। মাছ দুটি নিয়ে দ্বীপের জেটি ঘাটে ফিরে আসার পর উৎসুক মানুষের ভিড় জমে। পরে মাছ দুটি ৭ লাখ ৬০ হাজার টাকায় কিনে নেন কক্সবাজারের এক মাছ ব্যবসায়ী।

শাহপরীরদ্বীপ ট্রলার মালিক ও ইউপি সদস্য আবদুল মান্নান হাবিব জানান, প্রতিদিনের মত সাগরে মাছ ধরার জন্য ট্রলারটি বের হয়। আজকে জাল তুলার সময় দুটি কালো পোয়া মাছ ধরা পরেছে। মাছ দুইটি কক্সবাজারের এক ব্যবসায়ীর কাছে ৭ লাখ ৬০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

এবিষয়ে ট্রলারে মাঝি হাসু আলী বলেন, বঙ্গোপসাগরে পাঁচ দিন আগে মাছ ধরার জন্য যাই। সর্বশেষ বৃহস্পতিবার বিকালে জাল তুললে বড় দুটি কালো পোয়া মাছ ধরা পড়ে। এরপর আমরা ট্রলারে নিয়ে ঘাটে ফিরে আসি।

টেকনাফ উপজেলা মৎস্য কর্মকর্তা দেলোয়ার হোসেন জানান, পোয়া মাছের পেটের ভেতর ‘পদনা’ নামে বিশেষ অংশ থাকে। স্থানীয় ভাষায় এটাকে ‘ফুলা’ বলে, এটি চিকিৎসা কাজে ব্যবহারের সুতা তৈরি করা হয়। এই ‘পদনা’ শুকিয়ে ওষুধের কাঁচামাল হিসেবে বিদেশে উচ্চমূল্যে বিক্রি করা হয়। ফলে পোয়া মাছের দাম ও চাহিদা অনেক বেশি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন