• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০২:১৭ অপরাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

মগনামার চেয়ারম্যান প্রার্থী ইউনুছ চৌধুরীর মনোনয়নপত্র আপিল শুনানীতে বাতিল

নিজস্ব প্রতিদেক / ১৫১ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ৯ নভেম্বর, ২০২১
ইউনুছ চৌধুরী।

পেকুয়া প্রতিনিধি:

আসন্ন ২৮ নভেম্বর পেকুয়া উপজেলার ৬ ইউনিয়নের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। এ নির্বাচনে মগনামা ইউনিয়ন থেকে ১৩জন চেয়ারম্যান প্রার্থী তাদের মনোনয়ন পত্র দাখিল করার পর গত ৪ নভেম্বর যাচাই বাচাইয়ের দিন মগনামার দায়িত্বপ্রাপ্ত রিটার্নিং কর্মকর্তা রেজাউল করিম চেয়ারম্যান প্রার্থী ইউনুছ চৌধুরীর ব্যাংক একাউন্ট না থাকায় সাময়িকের জন্য অবৈধ ঘোষণা করলেও পরে সব প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়।

স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইউনুছ চৌধুরীর মনোনয়ন ফরম পেকুয়া নির্বাচন কর্মকর্তা (মগনামার রিটার্নিং কর্মকর্তা) বৈধ ঘোষণা করায় তা চ্যালেঞ্জ করেন অপর স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন।

মঙ্গলবার (৯নভেম্বর) দুপুরে কক্সবাজার জেলা নির্বাচন কর্মকর্তা ও আপিল কর্তৃপক্ষ এস.এম শাহাদাত হোসেন দীর্ঘ শুনানী শেষে ইউনুছ চৌধুরীর দাখিলকৃত মনোনয়ন ফরম বাতিল ঘোষণা করে।

কক্সবাজার জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, সকল চেয়ারম্যান প্রার্থীদের জন্য নতুন হিসাবপত্র (একাউন্ট)খুলতে হয়। নির্বাচন কমিশন কর্তৃক জারীকৃত পরিপত্র-৩ ক্রমিক- ১২ অনুযায়ী স্থানীয় সরকার নির্বাচন (ইউনিয়ন পরিষদ নির্বাচন) বিধিমালা ২০১০ এর বিধি অনুসারে চেয়ারম্যান পদে প্রার্থীর মনোনয়ন দাখিলের পূর্বে নির্বাচনী ব্যয় পরিচালনা করার জন্য যেকোন তফশীল ব্যাংকে একটি নতুন একাউন্ট খুলতে হয়।

চেয়ারম্যান প্রার্থী ইউনুছ চৌধুরী নির্বাচনী বিধি অনুযায়ী যথাসময়ে হিসাব না খুলায় স্থানীয় সরকার নির্বাচন (ইউনিয়ন পরিষদ) বিধিমালা ২০১০ এর বিধি ১২ এর উপ বিধি ৩ (ক) যথাযথভাবে প্রতিপালিত হয়নি। তাই আপিলকারীর আপিল গ্রহণ করে ইউনুছ চৌধুরীর মনোনয়ন পত্র বাতিল করা হয়।

পেকুয়া উপজেলা নির্বাচন কর্মকর্তা (মগনামার রিটার্নিং কর্মকর্তা) মোঃ রেজাউল করিম বলেন, ইউনুছ চৌধুরীর মনোনয়ন ফরম চ্যালেঞ্জ করে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী গিয়াস উদ্দিন জেলা নির্বাচন কর্মকর্তা বরাবর আপিল করেন। সেখানে শুনানী শেষে আপিলকারীর আপিল গ্রহণ করে ইউনুছ চৌধুরীর মনোনয়ন বাতিল করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন