• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৪:৪৩ অপরাহ্ন

টেকনাফে স্বামী বন্দুকযুদ্ধে নিহত: স্ত্রী ইয়াবা ও আইসসহ আটক

নিজস্ব প্রতিদেক / ২২০ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৮ নভেম্বর, ২০২১
আটক গুল ফরাজ।

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজার টেকনাফের পুলিশ অভিযান চালিয়ে এক কেজি ক্রিস্টাল মেথ আইস ও ইয়াবাসহ এক নারীকে আটক করেছে পুলিশ। আটককৃত নারী হল, টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকার মৃত মালেক মিস্ত্রির স্ত্রী গুল ফরাজ(৩৫)।

রবিবার (৭ নভেম্বর) রাত ১০ টার সময় টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকার মালেক মিস্ত্রির বাড়ি থেকে এসব আইস ও ইয়াবা জব্দ করা হয়।

টেকনাফ মডেল থানার অফিসার ইনর্চাজ মোঃ হাফিজুর রহমান বলেন, গোপন সংবাদে জানতে পারি টেকনাফের সদর ইউনিয়নের নতুন পল্লান পাড়া এলাকার বন্দুকযুদ্ধে নিহত মালেক মিস্ত্রির বাড়িতে ক্রিস্টাল মেথ (আইস) মাদক ও ইয়াবার একটি চালান মজুদ রয়েছে। উক্ত সংবাদে আমার নেতৃত্বে থানা পুলিশের একটিদল সেখানে অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন বাড়ির কাঠের ওয়ালের ড্রয়ারে মজুদ রাখা অবস্থায় এক কেজি ক্রিস্টাল মেথ (আইস)মাদক ও ১০ হাজার ইয়াবাসহ মালেকের স্ত্রীকে আটক করা হয়। যার আনুমানিক মূল্য ৫ কোটি টাকা।

তিনি বলেন, আটককৃত নারীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে সোমবার (৮ নভেম্বর) কক্সবাজার আদালতে প্রেরণ করা হবে বলে জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন