• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৫:০২ অপরাহ্ন

আটক দুই: বস্তায় মিলল ৪৮টি বোতলে বিদেশী মদ

নিজস্ব প্রতিদেক / ১৩৪ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১ নভেম্বর, ২০২১
বিদেশী মদসহ আটক দুই যুবক।

কক্সবাজার অফিস

কক্সবাজারের টেকনাফ থেকে বিদেশী মদ (হুইস্কি) নিয়ে দুই যুবককে আটক করেছে র‌্যাব-১৫ এর সদস্যরা।
আটকরা হলেন- টেকনাফ হোয়াইক্যং ইউনিয়নের গীলাতলী এলাকার দীল মোহাম্মদের ছেলে মো. রফিকুল ইসলাম (২২) ও উখিয়া উপজেলার পালংখালী ইউনিয়নের হাকিমপাড়া এলাকার নুর হোসেনের ছেলে তোফায়েল উদ্দিন বাপ্পি (১৯)। সোমবার (১ নভেম্বর) সন্ধ্যা ৬ টায় এক মেইল বার্তায় বিষয়টি জানান র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী।

র‌্যাব জানান, সোমবার দুপুর ১২ টার দিকে কক্সবাজার-টেকনাফ মহাসড়কের দক্ষিণ বরইতলী গ্রামের রায়তুল রহমান মসজিদের গেইটের সামনের রাস্তার পাশ থেকে তাদের আটক করা হয়েছে। আটকের পর তাদের সাথে থাকা একটি বস্তা তল্লাশি চালানো হয়। এসময় ৪৮টি বোতলে বিদেশী মদ পাওয়া যায়। আটক দুই যুবককে টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন