• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:০১ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

পলিথিনে ১০ হাজার ইয়াবা: হ্নীলার হুজ্জাতুল আটক

নিজস্ব প্রতিদেক / ১৯৩ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২২ অক্টোবর, ২০২১
আটক হুজ্জাতুল ইসলাম।

টেকনাফ প্রতিনিধি

কক্সবাজার র‌্যাব-১৫ এর সদস্যরা অভিযান চালিয়ে ইয়াবা নিয়ে টেকনাফ হ্নীলার এক মাদক কারবারীকে আটক করেছে।

সুত্র জানায়, বুহস্পতিবার (২১অক্টোবর) সন্ধ্যা সোয়া ৬টারদিকে কক্সবাজার র র‌্যাব-১৫ এর চৌকষ একটি আভিযানিক দল মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সংবাদ পেয়ে উপজেলার হোয়াইক্যং ঊনছিপ্রাং বাজারের পশ্চিম পাশে অভিযানে যায়।

এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার সময় ধাওয়া করে হ্নীলা পশ্চিম লেদার জুহুর আলমের পুত্র হুজ্জাতুল ইসলাম (১৯) কে ১টি পলিথিন ব্যাগসহ আটক করে। পরে উপস্থিত স্বাক্ষীদের সম্মুখে ব্যাগটি তল্লাশী করে ১০হাজার পিস ইয়াবা পাওয়া যায়।

কক্সবাজার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া এন্ড অপারেশন্স) সিনিয়র এএসপি আব্দুল্লাহ মোহাম্মদ শেখ সাদী জানান, ইয়াবাসহ ধৃত মাদক কারবারীর বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।

এদিকে স্থানীয় সুত্র জানায়, ধৃত আসামীর ভাই সাইফুল দীর্ঘদিন ধরে মাদক কারবার চালিয়ে আসছে। স্থানীয় একটি প্রভাবশালী সিন্ডিকেটের ছত্র ছায়ায় সে দিন দিন বেপরোয়া হয়ে উঠেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন