• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

ঘুমধুমে ইয়াবাসহ আটক টেকনাফে দুই যুবক

নিজস্ব প্রতিদেক / ১৩৪ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
ইয়াবাসহ আটক দুই যুবক।

নিজস্ব প্রতিবেদক

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম তদন্ত কেন্দ্র পুলিশের অভিযানে এক হাজার ৯শ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে পুলিশ।

তারা হলেন টেকনাফ উপজেলার সাবরাং এর মৃত কালা মিয়ার ছেলে সাইফুল ইসলাম (২০) ও আব্দুর রশিদের ছেলে মো. হাসান (২২)।

মঙ্গলবার (১৯ অক্টোবর) গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে ঘোনারপাড়াস্থ টিভি টাওয়ারের বিপরীতে জনৈক ইয়াহিয়া রাবার বাগানের প্রবেশ মুখে পাকা রাস্তার উপর চেকপোস্ট বসিয়ে তল্লাশী কালে ইয়াবাসহ ওই দুই মাদক কারবারি কে আটক করতে সক্ষম হন পুলিশ।

এসময় তাদের কাছ থেকে এসব ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার মূল্য ৫ লক্ষ ৭০ হাজার টাকা।

নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ আলমগীর হোসেন’র দিকনির্দেশনায় অভিযানে নেতৃত্ব দেন ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মোঃ দেলোয়ার হোসেন, এসআই মোঃ আল আমিনসহ সঙ্গীয় ফোর্স।

এ বিষয়ে নাইক্ষ্যংছড়ি থানায় সংশ্লিষ্ট আইনে মামলা রুজু করা হয়েছে বলে সত্যতা নিশ্চিত করেছেন ওসি (তদন্ত) শরীফ ইবনে আলম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন