• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সেন্টমার্টিনে পর্যটক পরিবহন বন্ধ

নিজস্ব প্রতিদেক / ২০৩ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ২০ অক্টোবর, ২০২১
ফাইল ছবি।

টেকনাফ প্রতিনিধি

সেন্টমার্টিন দ্বীপে পর্যটক পরিবহন বন্ধ ঘোষণা করেছে কক্সবাজার জেলা ও টেকনাফ উপজেলা প্রশাসন। জীবনের ঝুঁকি নিয়ে ট্রলারে সেন্টমার্টিন ভ্রমণে গিয়ে দুর্যোগপূর্ণ আবহাওয়ায় পর্যটক আটকে পড়ার ঘটনায় মঙ্গলবার দুপুরে প্রশাসন এ ঘোষণা দেয়। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত পর্যটক পরিবহন বন্ধ থাকবে।

বিষয়টি নিশ্চিত করে টেকনাফ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পারভেজ চৌধুরী বলেন, ‘চলতি বছরের ৩১ মার্চ থেকে দু’টি নৌ-রুটে পর্যটক পরিবহনের কাজে নিয়োজিত ১০টি জাহাজ চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে।’

সেন্টমার্টিন কোস্টগার্ডের স্টেশান কমান্ডার তারেক আহমেদ জানান, পর্যটক পরিবহনের জন্য কোনো ধরনের অনুমতি দেওয়া হয়নি। নতুন করে অনুমতি দেওয়া হলে আবারও জাহাজ চলাচলের মাধ্যমে পর্যটক পরিবহন করতে কোনো ধরনের বাধা থাকবে না।

এদিকে ট্রলার মালিক সমিতির সাধারণ সম্পাদক সৈয়দ আলম বলেন, ‘সকাল থেকে টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়া ঘাটে সেন্টমার্টিনে যাওয়ার উদ্দেশে অনেক পর্যটক এসেছে টিকিট কাউন্টারে। কিন্তু স্থানীয় প্রশাসনের অনুমতি না থাকায় কোনো পর্যটককে টিকিট দেওয়া হয়নি। ফলে পর্যটকেরা সেন্টমার্টিন দ্বীপে যেতে পারেননি। পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত পর্যটক পরিববহন বন্ধ থাকবে।’

গত কয়েক দিন আগে টেকনাফ পৌরসভার কায়ুকখালী পাড়া ঘাট থেকে ট্রলার ও স্পীডবোটে করে তিনশ পর্যটক রাত্রিযাপনের জন্য সেন্টমার্টিন দ্বীপে যান। এরপর দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে রোববার ও সোমবার দু’দিন নৌ-রুটে সার্ভিস ট্রলার চলাচল বন্ধ থাকায় তারা আটকা পড়েছিলেন। পরে মঙ্গলবার তারা গন্তব্যে চলে গেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন