• বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

৫ দিন পর লাখ টাকা পণ দিয়ে ব্যবসায়ির মুক্তি : জানে না পুলিশ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৪৮৮ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫

কক্সবাজারের টেকনাফে ১ লাখ ৫ হাজার টাকা মুক্তিপণের বিনিময়ে ফিরলেন অপহৃত এক মাছ ব্যবসায়ী। তার নাম মাহমুদুল হক (৩৮)। তিনি টেকনাফ উপজেলার সদর ইউনিয়নের উত্তর লেঙ্গুরবিল এলাকার মোহাম্মদ ইসলামের ছেলে।

শুক্রবার, ২২ আগস্ট রাত সাড়ে ১১টায় টেকনাফের হ্নীলার  আলিখালী পাহাড়ি এলাকায় মুক্তিপণের টাকা রেখে আসার পর শনিবার, ২৩ আগস্ট বিকেলে তাকে ছেড়ে দেয়া হয় বলে জানান ভুক্তভোগী ওই ব্যবসায়ী। তবে মুক্তিপণে অপহৃত ব্যবসায়ী ফিরে আসার বিষয়টি জানে না পুলিশ।

এর আগে সোমবার, ১৮ আগস্ট সকালে বাহারছড়া ইউনিয়নের শামলাপুর এলাকা থেকে ওই ব্যবসায়ীকে অপহরণ করা হয়। এরপর ৫০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয় পরিবারের কাছে।

ভুক্তভোগী মাহমুদুল হক জানান, তাকে ৫ দিন আটকে রাখা হয়। এসময় টাকার জন্য অনেক মারধর করা হয়েছে। অপহরণকারীদের নির্দিষ্ট করে দেওয়া পাহাড়ি স্থানে টাকা রেখে আসার পরে তাকে ছেড়ে দেয়। মারধরে তিনি এখন গুরুতর অসুস্থ। অপহরণকারীরা সংখ্যায় ছিলেন ১০ জন। তাদের কাছে ৪টি ভারী অস্ত্র রয়েছে। এদের মধ্যে বাংলাদেশি ও রোহিঙ্গা আছে।

টেকনাফ হাসপাতালের চিকিৎসক সাঈদ চৌধুরী বলেন, ‘মাহমুদুল হকের শরীরজুড়ে কালো ও লালচে ফোলা আঘাতের চিহ্ন রয়েছে। ভালেভাবে হাঁটাচলা করতে পারছেন না। দীর্ঘদিন তাকে বিশ্রামে থাকতে হবে।’

জানতে চাইলে টেকনাফ মডেল থানার ওসি মুহাম্মদ গিয়াস উদ্দিন বলেন, ‘মুক্তিপণ দিয়ে ব্যবসায়ী ফেরত আসার বিষয়টি জানা নেই। এ ঘটনায় পুলিশ কাজ করছে।

জেলা পুলিশ ও ভুক্তভোগীদের তথ্য বলছে, গত সাড়ে ১৮ মাসে টেকনাফের বিভিন্ন এলাকা থেকে ২৫৭ জনকে অপহরণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন