• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

১৮ লাখ টাকা বেতনে এনজিওতে চাকরি : কর্মস্থল টেকনাফ

নিজস্ব প্রতিদেক / ১৯৭ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ১২ আগস্ট, ২০২২
প্রতীকী ছবি

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
আন্তর্জাতিক সংস্থা অক্সফাম সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি বাংলাদেশে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনের আবেদন করতে পারবেন।

পদের নাম: পিএইচপি কো-অর্ডিনেটর, সিই অ্যান্ড সিপিটি–এইচপি থ্রি প্রজেক্ট। পদের সংখ্যা: নির্ধারিত না। আবেদন যোগ্যতা : স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে নৃবিজ্ঞান/ সমাজবিজ্ঞান/ কমিউনিকেশন, কমিউনিটি ডেভেলপমেন্ট স্টাডিজ, সিভিল/ ওয়াটার ইঞ্জিনিয়ারিং বা এ ধরনের বিষয়ে স্নাতক ডিগ্রি থাকতে হবে।

সংশ্লিষ্ট ক্ষেত্রে অন্তত পাঁচ বছরের চাকরির অভিজ্ঞতা থাকতে হবে। পাবলিক হেলথ বা ওয়াস প্রোগ্রামিং বিষয়ে জানাশোনা থাকতে হবে। যোগাযোগে দক্ষ হতে হবে। ইংরেজি ও বাংলা ভাষায় সাবলীল হতে হবে।

চূড়ান্ত নিয়োগের পর কাজ করতে হবে কক্সবাজারের টেকনাফে। কর্মঘণ্টা: সপ্তাহে ৩৭.৫ ঘণ্টা।

বেতন ও সুযোগ সুবিধা: বছরে (১৩ মাস) বেতন ১৮ লাখ ৩০ হাজার ২১০ টাকা। এ ছাড়া কর্মীর স্বামী বা স্ত্রী ও সন্তানদের জন্য চিকিৎসা সুবিধা, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাচুইটি, ছুটি ও ইনস্যুরেন্সের সুবিধা দেওয়া হবে।

আবেদন যেভাবে : আগ্রহীদের আবেদন করতে হবে অনলাইনে। আবেদন করতে হবে বিডি জবসের মাধ্যমে।

আবেদনের শেষ সময়: ২২ আগস্ট ২০২২।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন