মো. ঈসমাইল।
নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজারের টেকনাফ নাফ মেরিন শিশু পার্কের সম্মুখ থেকে মোহাম্মদ ঈসমাইল (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজারের একটি টিম। এসময় তার কাছ থেকে ১০ হাজার ইয়াবা উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তি সাবরাং ইউনিয়নের ৩ ওয়ার্ডের হারিয়া খালী এলাকার মো. নুরুল কবির।
মঙ্গলবার (২৫ জানুয়ারি) বিকাল সাড়ে ৪ টার দিকে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়েছে।
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ রুহুল আমিনের তত্ত্বাবধানে পরিদর্শক মোহাম্মদ নুরুল আলমের নেতৃত্বে একটি বিশেষ টিম এই অভিযান চালানো হয়।
ইয়াবা উদ্ধারের ঘটনায় পরিদর্শক মোহাম্মদ নুরুল আলম বাদী হয়ে টেকনাফ থানায় মামলা দায়ের করেন।