• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ১১:০৪ পূর্বাহ্ন

টেকনাফে অস্ত্রসহ সন্ত্রাসী ফাহিম গ্রেফতার

নিজস্ব প্রতিদেক / ২৬০ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৬ মে, ২০২২

টেকনাফ প্রতিনিধি:
টেকনাফ হ্নীলার লেদায় ১৬ এপিবিএন সদস্যরা অভিযান চালিয়ে অবৈধ পিস্তল ও বুলেটসহ রুবেল গ্রুপের ফাহিম নামে স্থানীয় এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে।
সুত্র জানায়, শুক্রবার (৬ মে) ভোরে প্রথম প্রহরে লেদা ২৪নং রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বরত ১৬এপিবিএন সদস্যরা গোপন সংবাদের ভিত্তিতে লেদা বাজারে অভিযান চালিয়ে ১টি ওয়ান শুটার গান, ১রাউন্ড কার্তুজের খোসাসহ কারান্তরীণ সন্ত্রাসী রুবেল গ্রুপের সক্রিয় সদস্য লেদার প্রবাসী হোসন আলীর পুত্র মো. ফাহিম (১৯) কে গ্রেফতার করে।

১৬এপিবিএন অধিনায়ক এসপি মোঃ তারিকুল ইসলাম তারিক জানান, এই ব্যাপারে সংশ্লিষ্ট আইনে মামলা দায়েরের পর জব্দকৃত অস্ত্র ও খোসাসহ টেকনাফ মডেল থানায় সোর্পদ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন