• রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন

সড়কে অসংখ্য গর্ত, বৃষ্টিতে জলমগ্ন মহেশখালী

নিজস্ব প্রতিদেক / ৫০৭ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৭ জুন, ২০২১

মহেশখালী প্রতিনিধি

কক্সবাজারের মহেশখালীতে কয়েকদিন ধরে টানা বৃষ্টিপাত হয়েছে। এমন বৃষ্টিতে তলিয়ে গেছে রাস্তাঘাটসহ উপজেলার মাতারবাড়ী-ধলঘাটা- ছোট মহেশখালী ও কুতুবজোমের বিভিন্ন এলাকা। বেশিভাগ সড়কে খানাখন্দ সৃষ্টি হয়েছে। মাতারবাড়ী নতুনবাজার সিএনজি স্টেশন থেকে সাইরার ডেইল পযর্ন্ত সড়কে অসংখ্যা গর্ত সৃষ্টি হয়েছে। গাড়ি চলছে হেলে দুলে। তার পরেও সংস্কার হয়নি।

একইসঙ্গে হাঁটু থেকে কোমর পানি উঠেছে ধলঘাটা ও মাতারবাড়ী নিম্নাঞ্চলে। এতে দুর্ভোগে পড়েছে গ্রামবাসী। শুধু সড়কে নয়, অলিগলিতে উপচে বাসা ও দোকানপাটেও পানি প্রবেশ করছে।

কক্সবাজার আবহাওয়া অফিস সূত্রে জানাযায়, মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর অবস্থান করায় টানা বৃষ্টিপাত হচ্ছে। সোমবার (৭জুন) এই বৃষ্টিপাত অব্যাহত থাকবে। তবে এখন পর্যন্ত কোন ধরনের সতর্কতা সংকেত দেখানো হয়নি।

মহেশখালীর উপজেলা প্রকৌশলী সবুজ কুমার বলেন, মহেশখালীর যে সব সড়কে খানাখন্দ হয়ে গর্ত সৃষ্টি হয়েছে। সে সব সড়কের কাজ আগামী ডিসেম্বর মধ্যে শুরু হবে বলে জানিয়েছেন। ###


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন