• বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ০১:০২ পূর্বাহ্ন

সোমবার কক্সবাজার শহরের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবেনা

নিজস্ব প্রতিদেক / ৩২৬ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৩০ জানুয়ারী, ২০২২

সংবাদদাতা:
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও সড়ক ও জনপথ বিভাগের সড়ক প্রশস্তকরণ কাজ, বৈদ্যুতিক তার ও খুঁটি সরানো এবং বিদ্যুৎ বিতরণ বিভাগের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ বিভাগের আওতাধীন কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় সোমবার (৩১ জানুয়ারি) সকাল সাড়ে ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুল কাদের গনি এ তথ্য জানিয়েছেন।

এদিন সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়ে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হয়েছে বলে জানান-প্রকৌশলী মোঃ আবদুল কাদের গনি।

কক্সবাজার শহরের যেসব এলাকায় উল্লেখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেসব এলাকা হচ্ছে-দক্ষিণ রুমালিয়ার ছড়া, বাচা মিয়ার ঘোনা, এবিসি ঘোনা, চেয়ারম্যান ঘাটা, হাসেমিয়া মাদ্রাসা, কালুর দোকান, পাহাড়তলী, ইসুলের ঘোনা, কচ্ছপিয়া পুকুর পাড়, পাহাড়তলী বাজার, বাদশা ঘোনা, হালিমা পাড়া, প্রধান সড়ক, বৌদ্ধমন্দির রোড, গোলদীঘির পাড়, বায়তুশ শরফ রোড, বৈল্লাপাড়া, ঘোনার পাড়া, বৈদ্যঘোনা, মধ্যম ঘোনার পাড়া, মোহাজের পাড়া, হাসপাতাল সড়ক, আইবিপি মাঠ, লার পাড়া, উত্তরণ, বাসর্টামিনাল, সিএনজি ফিলিং ষ্টেশন সংলগ্ন এলাকা, লারপাড়া ইসলামাবাদ, নতুন জেল গেট, খুরুস্কুল রাস্তার মাথা, মাঝেরঘাট, টেকপাড়া, টেকপাড়া চৌমুহনী, টেকপাড়া পুকুর পাড়, পুরাতন কমার্স কলেজ রোড, হাঙ্গর পাড়া, উত্তর রুমালিয়ার ছড়া, উত্তর তারাবনিয়ার ছড়া, পেশকার পাড়া সুইচ গেইট, ম্যালেরিয়া অফিস রোড সহ তৎসংলগ্ন এলাকা।

প্রকৌশলী মোঃ আবদুল কাদের গনি এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন। তবে আবহাওয়া দূর্যোগপূর্ণ থাকলে কাজ করা সম্ভব না হলে বিদ্যুৎ সরবরাহ চালু থাকবে বলে জানান তিনি। এদিন বিকেল ৫ টার আগে কাজ শেষ হওয়া সাপেক্ষে বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন