• সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:৪৩ পূর্বাহ্ন
শিরোনাম
পেকুয়ায় টইটং অঙ্কুর বিদ্যাপীটের বার্ষিক ক্রীড়া, সাহিত্য ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ সম্পন্ন পেকুয়া সদর মৌলভী পাড়া সমাজ কমিটির ত্রি-বার্ষিক নির্বাচন সম্পন্ন : সভাপতি-শিব্বির, সাধারণ সম্পাদক – জাহেদ ১৬ মাসে নতুন করে দেশে এসেছেন দেড় লাখ রোহিঙ্গা ফ্লাইওভারে ছাত্রলীগ নেতার ঝুলন্ত মরদেহ রামু প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা ও নির্বাচন সম্পন্ন উখিয়া-টেকনাফে প্রজেক্ট অফিসার নিয়োগ দেবে ব্র্যাক এনজিও চার বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস নোহা বক্সিসহ ২৮ হাজার ইয়াবা নিয়ে কক্সবাজার মহাজের পাড়ার জসিম ও সাইফুলসহ আটক ৪ পেকুয়ায় সংরক্ষিত বনে অবৈধ স্থাপনা : সংবাদ প্রকাশ করায় বন কর্মকর্তার হুমকি চকরিয়ার মাতামুহুরীসহ নতুন পাঁচ উপজেলা গঠন

সেন্টমার্টিন সৈকতে ভেসে এল অজ্ঞাত যুবকের মরদেহ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৫৫ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২ ডিসেম্বর, ২০২৪

কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের সমুদ্র সৈকতে অজ্ঞাত এক যুবকের মরদেহ ভেসে এসেছে। তার আনুমানিক বয়স ২৫ থেকে ৩০ বছর। তবে কোনো পরিচয় পাওয়া যায়নি। সোমবার (২ ডিসেম্বর) সন্ধ্যা ছয়টার দিকে সেন্টমার্টিন দ্বীপে সিটিবি পয়েন্টে মরদেহটি ভেসে আসে।

বিষয়টি নিশ্চিত করেছেন সেন্টমার্টিন ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য আবু বক্কর।

স্থানীয় লোকজনের বরাত দিয়ে তিনি বলেন, সোমবার সন্ধ্যার দিকে সেন্টমার্টিনের পশ্চিম সমুদ্র সৈকতের সিটিবি পয়েন্টে অজ্ঞাতনামা এক ব্যক্তির মরদেহ ভেসে আসে। পরনে রয়েছে কালো রঙের টিশার্ট ও জিন্সের প্যান্ট।

সেন্টমার্টিন ইউনিয়ন পরিষদের ইউপির চেয়ারম্যান মুজিবুর রহমান বলেন, জোয়ারের পানিতে দ্বীপের পশ্চিম সৈকত দিয়ে এক ব্যক্তির মরদেহ ভেসে এসেছে বলে স্থানীয় লোকজনের মাধ্যমে জেনেছি। মরদেহটি উদ্ধার করার জন্য পুলিশে খবর দেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন