• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০২:৫৭ অপরাহ্ন

সেন্টমার্টিনে ১ লাখ ৩৫ হাজার ইয়াবাসহ ৮ মাঝিমাল্লা আটক

নিজস্ব প্রতিদেক / ২৪৭ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১৮ ডিসেম্বর, ২০২১
ইয়াবাসহ মাঝি-মাল্লা আটক।

টেকনাফ প্রতিনিধি

টেকনাফ সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমুদ্র এলাকা হতে ১ লাখ ৩৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেটসহ আট জন মাঝি মাল্লাকে আটক করেছে বাংলাদেশ কোস্টগার্ড।

শনিবার (১৮ ডিসেম্বর) সকালে বাংলাদেশ কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেঃ কমান্ডার খন্দকার মুনিফ তকি এ তথ্য জানান।

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে গত ১৭ ডিসেম্বর সেন্টমার্টিনের ছেঁড়াদ্বীপ সংলগ্ন সমূদ্র এলাকায় বিসিজি স্টেশান সেন্টমার্টিন স্টেশন কমান্ডার লেঃ সাকিব মেহেবুব এর নেতৃত্বে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন রাত ৮ টার সময় একটি বোটের গতিবিধি সন্দেহজনক হলে কোস্টগার্ড সদস্যগণ বোটটিকে থামার জন্য সংকেত দেয়। বোটটি কোস্টগার্ড এর উপস্থিতি টের পেয়ে দ্রুত দিক পরিবর্তন করে পালিয়ে যেতে শুরু করলে কোস্টগার্ড সদস্যরা বোটটিকে ধাওয়া করে আটক করতে সক্ষম হয়। পরবর্তীতে কোস্টগার্ড সদস্যরা বোটটিতে তল্লাসি চালিয়ে ১ লক্ষ ৩৪ হাজার ৮০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ৮ জন মাঝি মাল্লাকে আটক করে।

তিনি আরও বলেন, জব্দকৃত ইয়াবা এবং আটককৃত মাঝিমাল্লাদের পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন