• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন

সেন্টমার্টিনে কোস্ট গার্ডের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ১৮৩ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ২১ জুলাই, ২০২৫

সেন্টমার্টিনে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করেছে বাংলাদেশ কোস্টগার্ডের একটি দল। সোমবার বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়াম-উল-হক এ তথ্য জানান।

তিনি বলেন, বাংলাদেশ কোস্ট গার্ড উপকূলীয় এবং নদী তীরবর্তী অঞ্চলের সার্বিক নিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার পাশাপাশি পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে নিরলস ভাবে কাজ করে যাচ্ছে।

যার ধারাবাহিকতায় সোমবার সকাল ১০ টা থেকে ১১ টা পর্যন্ত কোস্ট গার্ড জাহাজ তাজউদ্দিন এর নেতৃত্বে কোস্ট গার্ড, সেন্টমার্টিন বিএন ইসলামিক স্কুল এন্ড কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং স্থানীয় জনপ্রতিনিধিসহ সাধারণ জনগণের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কক্সবাজারের সেন্টমার্টিন দ্বীপে পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করা হয়।

তিনি আরও বলেন, দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের পরিবেশ রক্ষার্থে ভবিষ্যতেও কোস্ট গার্ডের এরূপ কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন