• বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৪২ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

সেন্টমার্টিনে আটকেপড়া পর্যটকরা ফিরলেন

নিজস্ব প্রতিদেক / ৩০৬ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৯ অক্টোবর, ২০২১
সেন্টমার্টিন থেকে ফিরলেন আটকা পড়া পর্যটকরা। ছবি: ভয়েস ওয়ার্ল্ড।

টেকনাফ প্রতিনিধি

টেকনাফের সেন্টমার্টিনে আটকেপড়া তিন শতাধিক পর্যটক নিরাপদে টেকনাফ ফিরেছেন। বৈরী আবহাওয়ার কারণে গত কয়েকদিন তারা সেন্টমার্টিনে আটকা পড়েন। আবহাওয়া স্বাভাবিক না হওয়া পর্যন্ত তাদের সেখানে থাকতে হবে বলে জানায় স্থানীয় প্রশাসন।

সূত্র জানায়, মঙ্গলবার (১৯ অক্টোবর) সকালে ১৪টি ট্রলারে করে সেন্টমার্টিন থেকে টেকনাফের উদ্দেশে রওনা দেয় আটকেপড়া পর্যটকরা। তাদের মধ্যে সকাল সাড়ে ১০টার দিকে ৪০ জনের যাত্রীবাহী একটি ট্রলার টেকনাফে এসে পৌঁছায়। বাকিরা পর্যায়ক্রমে আসতে থাকেন।

সেন্টমার্টিন কোস্টগার্ড স্টেশন কর্মকর্তা লে. তারেক আহমেদ জানান, আবহাওয়া ভালো থাকায় দ্বীপে আটকেপড়া পর্যটকরা সকাল থেকে ফিরতে শুরু করেছেন। নৌযান চলাচল বন্ধ থাকায় ভ্রমণে এসে সেন্টমার্টিনে আটকা পড়েছিল তিনশ’র বেশি পর্যটক। তারা যাতে ঠিকমতো টেকনাফ পৌঁছায় সে ব্যাপারে খোঁজ-খবর রাখছি।

সেন্টমার্টিনের ইউপি চেয়ারম্যান নুর আহমদ জানান, তিন শতাধিক পর্যটক বৈরী আবহাওয়ার কারণে সেন্টমার্টিনদ্বীপে আটকা পড়েছিল। পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় তাদের টেকনাফের উদ্দেশ্যে পাঠানো হয়েছে। তিনি বলেন, যারা আটকা পড়েছেন তারা মূলত দুই থেকে তিন দিন আগে সেন্টমার্টিনদ্বীপে এসেছিলেন। জাহাজ চলাচল বন্ধ থাকায় এসব পর্যটক স্পিডবোট ও কাঠের ট্রলারে করে এখানে আসেন। মঙ্গলবার সকালে ১৪টি ট্রলারে করে তাদের টেকনাফ পাঠানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন