• শনিবার, ২৯ অগাস্ট ২০২৬, ১২:৪১ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজার সৈকতে গোসলে নেমে পর্যটক নিহত ভিসা ছাড়াই আড়াই বছর বাংলাদেশের উপকূলে নিউ জিল্যান্ডের পরিবার কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা!

টেকনাফে ডাকাত সেলিম আটক হলেও সহযোগিরা অধরা

নিজস্ব প্রতিদেক / ৫৭৭ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২৭ মার্চ, ২০২২
গ্রেপ্তার ডাকাত সেলিম।

নিজস্ব প্রতিবেদক :
টেকনাফের শীর্ষ ডাকাত সেলিমকে অস্ত্র ও গুলিসহ আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৪মার্চ) সন্ধ্যায় তার নিজ বসতবাড়ি থেকে তাকে আটক করে পুলিশ।

বিকেলে বিষয়টি নিশ্চিত করে টেকনাফ থানার অফিসার ইনচার্জ (ওসি) হাফিজুর রহমান জানান, হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির উপ পরিদর্শক যায়েদ হাসানের নেতৃত্বে সেলিমের বাসায় অভিযান পরিচলনা করা হয়। ওই সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সেলিম ডাকাত পালিয়ে যাওয়ার চেষ্টা করলে পরে তাকে ধাওয়া করে আটক করা হয়। এই সময় তার দেহ তল্লাশি করে ১ টি ওয়ানশুটারগান উদ্ধার করা হয়।

তিনি আরো জানান,তার সাথে আরো কয়েকজন জড়িত আছে। তাদের সনাক্তের কাজ চলছে। তবে স্থানীয়রা বলছে ডাকাত সেলিমের প্রধান সহযোগি ও অর্থদাতা হ্নীলা ইউনিয়নের জয়নাল। মোটা অংকের টাকার বিনিময়ে জয়নালের ইয়াবার চালান খালাস করে দেয় ডাকাত সেলিম।এখন ডাকাত সেলিম গ্রেপ্তার হওয়ায় ইয়াবাডন জয়নাল ভবঘুরে অবস্থায়। ডাকাত সেলিমকে দ্রুত ছাড়িয়ে আনার জোর চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে অনেকে জানিয়েছেন। সেলিম সেলিম গ্রেপ্তার হলেও তার (সেলিমের)প্রধান অর্থদাতা জয়নাল কে কেন আইনের আওতায় আনা হচ্ছে না এমনি প্রশ্ন স্থানীয়দের। জয়নাল ও সেলিমের সম্পর্ক আছে কিনা তা খতিয়ে দেখতে অনুসন্ধানে নামি, আমাদের হাতে কয়েকটি কথোপকথনের অডিও আসে। যেখানে জয়নাল সেলিম কে দিয়ে হুমকি দিচ্ছে কয়েকজন স্থানীয়সহ কয়েকজন সংবাদ কর্মীকে। এর মধ্যে আমরা একটি অডিও হুবহু তুলে ধরলাম। যেখানে জয়নাল এক সংবাদ কর্মীকে সেলিম কে দিয়ে হুমকি দিচ্ছে।

‘তুই আমার বিরুদ্ধে নিউজ করে কি শান্তি পাইছস। তুই আমার ব্যাবসা বন্ধ করতে পারবি না। বেশি লেখালেখি করলে তুকেও সাইফুলের মত হতে হবে ‘ এই রকম বলে হুমকি দেয় সেলিম ও জয়নাল।

ডাকাত সেলিমের সহযোগি।

বিশেষ সূত্র জানতে পারি, নাফনদী ও পাহাড়গুলোতে রোহিঙ্গা মাঝি, শীর্ষ ডাকাত সেলিম ও তার সিন্ডিকেট সদস্য জয়নাল এসব ইয়াবা পাচার করতেন। স্থানীয় শীর্ষ ডাকাত সেলিমের সহোযোগিতায় জয়নাল ইয়াবা পাচার, ইয়াবা ছিনতাই সহ নানা অপরাধ করতো।

২২নং ক্যাম্পের বক্কর (২৫) নামক এক যুবক জানান, সেলিমের অধীনের সে নিজে কাজ করতো । তাকে তার পারিশ্রমিক না দেওয়ায় তাদের দল থেকে বের হয়ে যায় বক্কর । বক্কর আরো জানান, জয়নাল স্থানীয় ডাকাত সেলিমের সহোযোগিতায় মায়ানমার থেকে ইয়াবা ও অস্ত্র মজুদ করতেন। শুধু তা নয় ইয়াবার পাশাপাশি বিদেশি বিয়ার ও মরণব্যাধি মাদক ক্রিস্টাল মেথ (আইস) পাচার করে এই সিন্ডিকেট। মাঝে মধ্যে ডাকাত সেলিমের ব্যবহারের অস্ত্র নিয়ে জয়নাল তার চিংড়ি ঘেরে মহড়া দিত বলে জানান এই যুবক। স্থানীয় সচেতন মহলের দাবি সেলিম ডাকাত ও তার সহযোগী জয়নালকে আইনের আওতায় আনলে এলাকায় শান্তি ফিরবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন