• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৭:২৭ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

কক্সবাজারে শিক্ষিকাকে সংঘবদ্ধ ধর্ষণ : আসামীদের স্বীকারোক্তিমূলক জবানবন্দী

নিজস্ব প্রতিদেক / ২৪৭ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২
ধর্ষণ মামলার প্রধান আসামিসহ আটক তিন।

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
কক্সবাজার সদর উপজেলার বাংলাবাজার ব্রীজ এলাকায় ১৯ আগস্ট রাস্তা থেকে তুলে নিয়ে শিক্ষিকাকে ধর্ষণে নিজেদের জড়িত থাকার দায় স্বীকার করে কক্সবাজার চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে জবানবন্দী দিয়েছেন মামলার তিন আসামী।

বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে আলাদা আলাদা আদালতে তাদের স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহন করা হয়।

এরমধ্যে মামলার প্রধান আসামী বেদার মিয়ায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী গ্রহন করেন অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট রাজীব কুমার বিশ্বাস। ধর্ষণ মামলার অপর দুই আসামী বেলাল উদ্দিনের জবানবন্দী কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল শ্রীজ্ঞান তঞ্চজ্ঞা’ এবং মোস্তাক মিয়ার জবানবন্দী সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আকতার জাবেদ রেকর্ড করেন।

কক্সবাজার সদর আদালতের জেনারেল রেজিষেট্রশন অফিসার ( জিআরও) ইন্দ্রজিৎ বর্মণ বলেন, ১৯ আগষ্ট সকালে পিএমখালীর একটি বিয়ের অনুষ্ঠান থেকে ফেরার পথে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সঙ্গীত শিক্ষিকাকে দলবদ্ধ ধর্ষণের ঘটনা ঘটে।

২৩ আগষ্ট ভিকটিম বাদি হয়ে এঘটনায় একজনের নাম ও তিনজনকে অজ্ঞাতনামা আসামী করে কক্সবাজার সদর থানায় মামলা করে। সেই মামলার প্রধান আসামী সহ তিনজনকে ২৪ আগষ্ট গ্রেফতার করে র‌্যাব।

২৫ আগষ্ট রাতে তিন আসামীই নিজেদের ধর্ষক হিসেবে আদালতে স্বীকার করেছেন। এদের জবানবন্দী আলাদাভাবে আলাদা আলাদা বিচারকরা গ্রহন করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন