• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

লিংকরোডে সোনালী ব্যাংকের আউটলেট উদ্বোধন

নিজস্ব প্রতিদেক / ২৬৭ বার ভিউ
আপডেট সময় : বুধবার, ১৯ অক্টোবর, ২০২২

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার শহরের প্রবেশমুখে ব্যস্ততম স্টেশন লিংকরোডে দেশের শীর্ষ রাষ্ট্রায়ত্ত ব্যাংক সোনালী ব্যাংকের এজেন্ট ব্যাংকিং আউটলেট এর উদ্বোধন করা হয়েছে। বুধবার (১৯ অক্টোবর) বিকালে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে লিংক রোড আরিফ মার্কেটের দ্বিতীয় তলায় আউটলেটটির উদ্বোধন ঘোষণা করেন ঝিলংজা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান টিপু সোলতান।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালী ব্যাংক কক্সবাজার প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ইনচার্জ এ.বি.এম. খালেদুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন ইলিয়াছ মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মিজানুর রহমান হেলাল, আরিফ মার্কেটের স্বত্তাধিকারী আলী আহমদ কোম্পানি, গণমাধ্যম ও পরিবেশকর্মী রাশেদুল মজিদ, সরকারি কর্মচারী সমন্বয় পরিষদের সভাপতি খোরশেদ আলম প্রমুখ।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনালী ব্যাংক কক্সবাজার শাখার এসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার তারেক আজম চৌধুরী। সভায় প্রধান অতিথির বক্তব্যে সোনালী ব্যাংক কক্সবাজার প্রিন্সিপাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার ইনচার্জ এ.বি.এম. খালেদুজ্জামান বলেন, সোনালী ব্যাংক রাষ্ট্রীয় শীর্ষ একটি প্রতিষ্ঠান। এটি যে বহুমুখী সেবা দিচ্ছে তা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে লিংক রোডে আউটলেটটি খোলা হয়েছে। এই আউটলেটে কর্মরতরা দক্ষতার সাথে গ্রাহকদের ব্যাংকিক সেবা দেবেন বলে তিনি আশা করেন।

এছাড়া আউটলেটটির যাবতীয় কার্যক্রম কক্সবাজার শাখার তত্ত্বাবধানে পরিচালিত হবে বলে তিনি জানান। এজেন্ট ব্যাংকিং এর লিংক রোড আউটলেটটির এমডি মোঃ কামাল হোসেন জানান, লিংক রোডে সোনালী ব্যাংকের উক্ত এজেন্ট ব্যাংকিং এর মাধ্যমে গ্রাহকদের সর্ব্বোচ্চ সেবা দেয়া হবে। তিনি সকলের সহযোগিতা কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন