• বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০১:৫৬ পূর্বাহ্ন

লিংকরোডে পাহাড় কেটে ভবন

নিজস্ব প্রতিদেক / ২৩৯ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২
লিংকরোড এলাকায় এভাবে চলছে পাহাড় কর্তৃন।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংকরোডের দক্ষিণ মহুরিপাড়ায় পাহাড় কেটে ভবন নির্মাণ করছেন হাসিনা নামের এক নারী। গত দুই মাস ধরে পাহাড় কেটে তিনি ভবন নির্মাণ করে আসছেন।

এলাকাবাসী জানিয়েছেন, হাসিনা নামের ওই নারী দীর্ঘদিন ধরে এলাকায় পাহাড় কাটছেন। ঘটনাটি বেশ কয়েকবার বন বিভাগকে অবহিত করা হয়েছে। পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন এনভায়রনমেন্ট পিপল এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, ‘শুধু একটি নয়, লিংক রোডে বেশ কয়েকটি স্পটে পাহাড় কাটা চলছে। এসব পাহাড় কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান জরুরি।’

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের লিংক রোড বন বিটের বিট কর্মকর্তা মোঃ সোহেল হোসেন বলেন, ‘পাহাড় কাটার বিরুদ্ধে নিয়মিত অভিযান চলছে। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থাও নেওয়া হচ্ছে। এছাড়া উর্ধ্বতন কর্তৃপক্ষকে এ বিষয়ে অবহিত করা হয়েছে।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন