• শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ১১:৩০ অপরাহ্ন
শিরোনাম
চকরিয়ায় ছাত্রদল নেতা জিসান হত্যা : ১৬৪ ধারায় জবানবন্দি দিলেন ‘কালু ড্রাইভার’ কর্মস্থল কক্সবাজার : প্রজেক্ট ম্যানেজার পদে নিয়োগ দেবে সেভ দ্য চিলড্রেন কক্সবাজারসহ ৫ জেলায় ভারি বৃষ্টি ও ভূমিধসের আশঙ্কা ছাত্রদল নেতা জিসান হত্যাকান্ডে দুই নারীসহ ৭ জনের বিরুদ্ধে মামলা সাগরে ভাসতে থাকা ১৩ জেলেকে উদ্ধার করল কোস্টগার্ড চকরিয়া ছাত্রদল নেতা জিসান হত্যা : হুমকির অডিও ঘিরে চাঞ্চল্য কক্সবাজারকে সাজালে বদলে যেতে পারে বাংলাদেশের পর্যটন অর্থনীতি কক্সবাজার ভ্রমণে যাওয়ার পথে সীতাকুন্ডে দুর্ঘটনায় একজন নিহত আসছে টানা ৭ দিন ছুটির সুযোগ জাতিসংঘের ওয়েবসাইটে জাইমা রহমানের বায়োতে যা লেখা হয়েছে

লিংকরোডে পাহাড় কেটে বনভূমি দখল

নিজস্ব প্রতিদেক / ২১৬ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১৫ আগস্ট, ২০২২
কক্সবাজার লিংকরোড এলাকায় বনভূমি দখল।

নিজস্ব প্রতিবেদক:
কক্সবাজার সদর উপজেলার ঝিলংজা ইউনিয়নের লিংকরোডে কক্সবাজার সরকারি কলেজের পেছনে ডাম্প ট্রাক নিয়ে পাহাড় কেটে বনভূমি দখল করার ঘটনা ঘটেছে। একটি ভূমিদস্যু চক্র গত কয়েক মাস ধরে বনের পাহাড় ও গাছ কেটে আনুমানিক এক একরের মতো জায়গা দখল করে।

এলাকাবাসী জানিয়েছেন- স্থানীয় রিয়াজ উদ্দিন, আমিন ও জাফর পাহাড়ের গাছ ও পাহাড় কেটে বনভূমি দখলের সাথে জড়িত। এর মধ্যে আমিনের মালিকানাধীন দুটি ডাম্প ট্রাকে করে বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে পাহাড় কাটা হচ্ছে। মৃত আবদুল হকের পুত্র রিয়াজ ও আমিন পাহাড় কেটে মাটিও বিক্রি করেন। খবর পেয়ে বন বিভাগ অভিযান চালিয়ে কিছু নির্মাণ সামগ্রী জব্দ করলেও দখলদাররা ডাম্প ট্রাক নিয়ে পালিয়ে যায়।

কক্সবাজার দক্ষিণ বন বিভাগের লিংক রোড বন বিটের বিট কর্মকর্তা সোহেল হোসেন বলেন, পাহাড় কেটে মাটি বিক্রির খবর পেয়ে অভিযান চালানো হয়। এসময় কিছু নির্মাণ সামগ্রী জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ গ্রহণ করা হবে।

এদিকে পাহাড় কেটে সরকারি জায়গা দখলের ঘটনা পরিদর্শন করেছেন কক্সবাজার সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ জিল্লুর রহমান। তবে ওই সময় কাউকে পাওয়া যায়নি। পাহাড় কাটার ঘটনায় আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান মো. জিল্লুর রহমান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন