সংবাদদাতা:
কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ ও সড়ক ও জনপথ বিভাগের সড়ক প্রশস্তকরণ কাজ, বৈদ্যুতিক তার ও খুঁটি সরানো এবং বিদ্যুৎ বিতরণ বিভাগের জরুরি রক্ষণাবেক্ষণ কাজের জন্য কক্সবাজার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের বিতরণ বিভাগের আওতাধীন কক্সবাজার শহরের বিভিন্ন এলাকায় রোববার (৩০ জানুয়ারি) সকাল ৭ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। কক্সবাজার বিদ্যুৎ বিতরণ বিভাগের নির্বাহী প্রকৌশলী মোঃ আবদুল কাদের গনি এ তথ্য জানিয়েছেন।
এদিন সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকার বিষয়ে সংশ্লিষ্ট এলাকায় মাইকিং করা হয়েছে বলে জানান-প্রকৌশলী মোঃ আবদুল কাদের গনি।
কক্সবাজার শহরের যেসব এলাকায় উল্লেখিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে, সেসব এলাকা হচ্ছে-বদর মোকাম, এন্ডারসন রোড, বড়বাজার, চাউল বাজার, পান বাজার রোড, কৃষি অফিস রোড পেশকারপাড়া, বাজারঘাটা, লালদীঘির পাড় সহ তৎসংলগ্ন এলাকা।
প্রকৌশলী মোঃ আবদুল কাদের গনি এ বিষয়ে সকলের সহযোগিতা কামনা করেছেন। তবে আবহাওয়া দূর্যোগপূর্ণ থাকলে কাজ করা সম্ভব না হলে বিদ্যুৎ সরবরাহ চালু থাকবে বলে জানান তিনি। এদিন বিকেল ৫ টার আগে কাজ শেষ হওয়া সাপেক্ষে বিদ্যুৎ সরবরাহ চালু করা হতে পারে।