• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৯:১৭ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

রেল চালু হলে পর্যটন ও অর্থনৈতিক খাতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে

নিজস্ব প্রতিদেক / ৯৯৫ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২০

এম.এ আজিজ রাসেল:

রেলপথ মন্ত্রী মো. নুরুল ইসলাম সুজন এমপি বলেছেন. প্রধানমন্ত্রী শেখ হাসিনা কক্সবাজারকে একটি পরিপূর্ণ আন্তর্জাতিক মানের পর্যটন নগরী হিসেবে গড়ে তোলার পরিকল্পনা নিয়েই কাজ করছেন।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে কক্সবাজারে ঝিলংজা হাজি পাড়ায় রেললাইন প্রকল্পের অধিগ্রহণকৃত চারজন ভূমি-মালিকদের মাঝে প্রায় এক কোটি টাকার ক্ষতিপূরণের চেক বিতরণকালে একথা বলেন।

পরে দোহাজারী-কক্সবাজার ডুয়েলগেজ রেললাইন প্রকল্পের কক্সবাজার প্রান্তে ঝিলংজা হাজি পাড়া, রামু ফতেখাঁরকুলসহ বিভিন্ন স্থানে কাজের অগ্রগতি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তিনি বলেন, ঢাকা থেকে কক্সবাজার রেল চলাচল শুরু হলে দেশের পর্যটন শিল্পে ও অর্থনৈতিক খাতে বৈপ্লবিক পরিবর্তন ঘটবে।

এ সময় প্রকল্প পরিচালক মো. মফিজুর রহমান, ভারপ্রাপ্ত জেলা প্রশাসক মো: আশরাফুল আফসার, রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক ধীরেন্দ্রনাথ মজুমদার, ভুমি অধিগ্রহণ কর্মকর্তা শামীম হোসেন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহম্মদ মাহমুদউল্লাহ মারুফ, রেলওয়ের উর্ধতন কর্মকর্তাসহ প্রকল্প ও ভূমি অধিগ্রহণ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন