• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

রামু থেকে অপহৃত যুবক টেকনাফে উদ্ধার

নিজস্ব প্রতিদেক / ২৫৩ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ২৩ জুলাই, ২০২২

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক:
পুলিশের জাতীয় জরুরি সেবা ৯৯৯ এর মাধ্যমে চার দিন পর রামুর গর্জনিয়া ইউনিয়নে টাইম বাজারের মনির উদ্দিনকে (৩৫) টেকনাফ থেকে উদ্ধার করা হয়েছে।

শনিবার (২৩ জুলাই) সন্ধ্যায় উপজেলার হোয়াইক্যং নাছরপাড়া থেকে ৯৯৯-এ কর্মরত এসআই কবির হোসাইন এবং হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই জায়েদ হাছানের নেতৃত্বে মনির উদ্দিনকে উদ্ধার করা হয়। এ কাজে উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেছেন গর্জনিয়ার পোয়াংগেরখিল সরকারি প্রাথমিক বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি হাফিজুল ইসলাম চৌধুরী।

হাফিজুল ইসলাম চৌধুরী বলেন- গত ১৯ জুলাই থেকে টেকনাফের হোয়াইক্যং এ ডেকে নিয়ে গিয়ে আব্দুল খালেক, সাইফ উল্লাহ, রমজান আলি ও মোহাম্মদ আলম মনির উদ্দিনকে জিম্মি করে রাখেন। অসহায় মনির উদ্দিনের পরিবার নানা স্থানে গিয়েও সহযোগিতা পাননি। পরে খবরটি পেয়ে ৯৯৯ এর সেবা নিয়ে আমরা তাঁকে উদ্ধার করতে সক্ষম হয়েছি।

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির এসআই জায়েদ হাছান বলেন- মনির উদ্দিনকে জিম্মিদশা থেকে মুক্ত করে তাঁর স্ত্রী লুৎফুর নাহারকে হস্তান্তর করা হয়েছে। অভিযুক্তদের বিরুদ্ধেও ব্যবস্থা নেবে পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন