• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

রামু থানার পুলিশের হাতে অ’স্ত্রসহ নারী আ’টক

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক : / ৭৫ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ২৪ অক্টোবর, ২০২৪

কক্সবাজারের রামু থানার পুলিশ অভিযান চালিয়ে অ’স্ত্র সহ এক নারীকে আ’টক করেছে। বৃহস্পতিবার সকালে রামু থানার পুলিশের একটি বিশেষ টিম গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের উমখালী বড়ুয়া পাড়ার দক্ষিণ পাশে ইটের রাস্তার উপর অভিযান পরিচালানা করে দেশীয় তৈরি একটি অ’স্ত্র সহ তৃষা বড়ুয়া (৩২) নামে এক নারী কে আটক করে।

আটককৃত নারী দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের উমখালী এলাকার সনজিদ বড়ুয়া প্রকাশ সোনাইয়্যার স্ত্রী।

রামু থানার অফিসার ইনচার্জ ইমন কান্তি চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন- অ’স্ত্রসহ একজন আটক করা হয়েছে। পলাতক আসামীর বিরুদ্ধেও আইনগত ব্যবস্থা নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন