• সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

রামু ক্রসিং হাইওয়ে পুলিশের অভিযানে ইয়াবাসহ একজন আটক

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৮৪ বার ভিউ
আপডেট সময় : মঙ্গলবার, ১৫ আগস্ট, ২০২৩

কক্সবাজারের রামুক্রসিং হাইওয়ে থানা পুলিশ বিশেষ প্রভিযান চালিয়ে দশ হাজার পিস ইয়াবাসহ একজন মাদককারবারীকে গ্রেফতার করেছে। ওই সময় তার একটি সিএনজিও জব্দ করেছে। মঙ্গলবার সকালে পুলিশ এই অভিযান চালায়। মঙ্গলবার (১৫ আগস্ট) দুপুরে হাইওয়ে পুলিশ কুমিল্লা রিজিয়নের পুলিশ সুপার (এসপি) মুহাম্মদ রহমত উল্লাহ অভিযানের বিষয়টি নিশ্চিত করেন।

রামুক্রসিং হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন জানান, মঙ্গলবার সকালে গোপন সংবাদে ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আজহারুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ রামু উপজেলার খুনিয়া পালং ইউনিয়নের তুলাবাগান রামুক্রসিং হাইওয়ে থানার সামনে কক্সবাজারমুখী সিএনজি নং কক্সবাজার -থ-১১-৬৪৮১ যাওয়াকালীন তল্লাশী চালায়। ওই সময় ড্রাইভারের সীটের নীচে দশ হাজার পিস ইয়াবা পাওয়া যায়।এই সময় পুলিশ সিএনজি চালক আহমদ কবিরকেও আটক করে এবং তার সিএনজিটিও জব্দ করে পুলিশ। আটককৃত ব্যক্তি বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম কচুবনিয়া এলাকার মৃত আবুল কাশেমের ছেলে।

আটককৃত আসামীর বিরুদ্ধে রামু থানায় মামলার প্রস্তুতি চলছে বলে দাবি করেন পুলিশ কর্মকর্তা মেজবাহ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন