• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩০ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

রামুর মিঠাছড়িতে অবৈধভাবে বালি উত্তোলনের হিড়িক

নিজস্ব প্রতিদেক / ২৮৫ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ২০ নভেম্বর, ২০২২

বিশেষ প্রতিনিধি:
কক্সবাজারের রামুর দক্ষিণ মিঠাছড়ির বনতলা এলাকায় অবৈধভাবে বালি উত্তোলনের পর তা বিক্রি করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছে সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুস ভুট্টোর ভাই নুরুল আজিমের নেতৃত্বে ১০/১২ জনের একটি সিন্ডিকেট। গত কয়েক মাস ধরে ১০/১২ টি ডাম্প ট্রাক নিয়ে বিভিন্ন জনের ব্যক্তি মালিকানাধীন জমি ও সরকারি জমির মাটি ও বালি তুলে বিক্রি করা হচ্ছে। প্রভাবশালী ও সন্ত্রাসী প্রকৃতির লোক হওয়ায় ভুক্তভোগী লোকজন ভয়ে মুখ খোলার সাহস পাচ্ছে না। এ অবস্থায় এলাকাবাসী প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।

স্থানীয়রা জানান, রামুর দক্ষিণ মিঠাছড়ির বনতলার জৈব সার উৎপাদন কেন্দ্রের পশ্চিম পাশে বিভিন্ন ব্যক্তি, সরকারি জমির মাটি ও বালি উত্তোলন করে বিক্রি করছে সাবেক ইউপি চেয়ারম্যান ইউনুস ভুট্টোর ভাই নুরুল আজিম, সরওয়ার, ডাম্প ট্রাক মালিক চাইল্ল্যাতলীর নুরুল ইসলাম, হাডিরমাথার ইসমাঈল, সাদরপাড়ার মোহাম্মদ আলম, নজরুল, কাইম্মারঘোনার লালু, কোনারপাড়া শাহজাহান, সিরাজ, কামরুল, মফিজ সহ ১০/১২ জনের নেতৃত্বে একটি সিন্ডিকেট। ইউনুস ভুট্টো, নুরুল আজিমসহ তার ভাইয়েরা পাহাড়, বন, ছড়া, খাল-বিল ধ্বংসের সাথে জড়িত। ইতিপূর্বে চেয়ারম্যান থাকাকালে পাহাড় কাটার ঘটনায় ইউনুস ভুট্টোর বিরুদ্ধে ৬ লাখ টাকা জরিমানা সহ বিভিন্ন ব্যবস্থা নেয়া হয়েছিল। নুরুল আজিম সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে মামলাও হয়েছিল। এমনকি রামু ভূমি অফিসের একজন সরকারি সার্ভেয়রকে পাহাড় কাটা পরিদর্শনের সময় মারধর করা হয়েছিল। সন্ত্রাসী কর্মকান্ডের ফলে এলাকাবাসী ভয়ে মুখ খোলার সাহস পায় না।

অভিযোগের বিষয়ে জানতে মোবাইল ফোনে যোগাযোগ করা হলেও কোন কথা বলেননি নুরুল আজিম।

পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন ‘এনভায়রনমেন্ট পিপল’ এর প্রধান নির্বাহী রাশেদুল মজিদ বলেন, ‘অপরিকল্পিতভাবে মাটি ও বালি উত্তোলন করে বাণিজ্যিকভাবে বিক্রির ফলে এলাকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হবে। সরকারের যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ব্যতিত বাণিজ্যিকভাবে মাটি ও বালি উত্তোলন করে বিক্রির সুযোগ নেই। সংশ্লিষ্ট প্রশাসনের সেদিকে দৃষ্টি দেয়া উচিত।’

পরিবেশ অধিদপ্তর কক্সবাজার কার্যালয়ের উপপরিচালক হাফিজুর রহমান অভিযোগ তদন্ত করে ব্যবস্থা নিবেন বলে জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন