কক্সবাজার অফিস
খুন, নারী-নির্যাতন, মারামারি ও মাদক মামলাসহ একাধিক মামলার আসামীকে ইয়াবা ও নগদ টাকাসহ গ্রেফতার করেছে কক্সবাজার জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)।
সোমবার (৭ জুন) সকালে গোপন সংবাদ এর ভিত্তিতে রামু থানাধীন কলঘর বাজার এলাকায় জেলা ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলীর নেতৃত্বে একটি চৌকস টীম অভিযান পরিচালনাকালে শীর্ষ মাদক ব্যবসায়ী ও একাধিক বিচারাধীন মামলার আসামী জসিম উদ্দিন (৩৮) কে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী রামু’র দক্ষিণ চাকমারকুল ১ নং ওয়ার্ডস্থ আলী হোসেন সিকদার পাড়ার মৃত কবির আহাম্মদের ছেলে।
গ্রেফতারকালে তার বসতঘর থেকে ৫ হাজার ৪৬০ পিচ ইয়াবা, তার ব্যবহৃত একটি স্মার্ট ফোন এবং ইয়াবা বিক্রির ৫ লাখ ৬৬ হাজার ৬০০ টাকা এলাকার গন্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে জব্দ করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কক্সবাজার ডিবি পুলিশের ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, জসিম একজন শীর্ষ মাদক ব্যবসায়ী। ইয়াবা ব্যবসার পাশাপাশি ফেনসিডিলের ব্যবসাও করত জসিম। ফেনসিডিলসহ আটকও হয়েছিল একবার।