• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

রামুর খুনিয়াপালংয়ে মা ও কিশোরী সমাবেশ অনুষ্ঠিত

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ৪০৮ বার ভিউ
আপডেট সময় : রবিবার, ৮ অক্টোবর, ২০২৩

কক্সবাজারের রামু উপজেলার খুনিয়া পালংয়ে মা ও কিশোরী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ অক্টোবর) রামু উপজেলার খুলিয়াপালং ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে হেলথ এন্ড জেন্ডার সাপোর্ট প্রকল্পের অধীনে UNFPA এর সহযোগিতায় PHD কর্তৃক আয়োজিত মা ও কিশোরী সমাবেশ, Youth and Adolescent voice assembly and Street drama and folk song অনুষ্ঠিত হয়।

উক্ত মা ও কিশোরী সমাবেশএ সভাপতিত্ব করেন ইউনিয়নের চেয়ারম্যান মো. আব্দুল হক কোং। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোলাম মোহাম্মদ আজম (বিভাগীয় পরিচালক, পরিবার পরিকল্পনা, চট্টগ্রাম), বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ আবুল কালাম (উপপরিচালক, পরিবার পরিকল্পনা, কক্সবাজার), অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাখাওয়াত হোসেন (এডিশনাল ম্যানেজিং ডিরেক্টর,পিএইচডি) ও দানিয়ার হোসেন (ডিরেক্টর, পিএইচডি)।

উক্ত সমাবেশে গর্ভবতী মায়েদের কে রক্তের গ্রুপ নির্ণয়, ডায়াবেটিকস পরীক্ষা, গর্ভকালীন সেবা, গর্ভকালীন কাউন্সেলিং, ওষুধ বিতরণ এবং কিশোরীদের কে রক্তের গ্রুপ পরীক্ষা ওষুধ বিতরণ ও কৈশোর কালীন কাউন্সিলিং করা হয়। উপরোক্ত সকল সেবা বিনামূল্যে প্রদান করা হয়। বক্তারা সবাই বর্তমান সরকারের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা ধরে রাখতে মাতৃমৃত্যু, শিশু মৃত্যু রোধ কল্পে প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিত করা এবং পরিকল্পিত পরিবার গঠনের উপর গুরুত্ব আরোপ করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন