• বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০৮:২৮ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারে ঢেউয়ের কবলে ট্রলার দ্বিখন্ডিত : নিউজিল্যান্ডের এক শিশু নিখোঁজ কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড

রামুতে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীকে অপহরণ করে গণধর্ষণ!

নিজস্ব প্রতিদেক / ৫১১ বার ভিউ
আপডেট সময় : শনিবার, ৪ ডিসেম্বর, ২০২১

মোর্শেদ আলম:

তৃতীয় শ্রেণীর এক শিশু শিক্ষার্থীকে অপহরণ করে দুই বখাটে যুবক ধর্ষণ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। কক্সবাজারের রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বিসিক সংলগ্ন লম্বা ঘোনা এলাকায় গত ১ ডিসেম্বর সন্ধ্যায় এ ঘটনা ঘটে।

ঘটনার রাতেই শিশুটিকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা শেষে রামু উপজেলার দক্ষিণ মিঠাছড়ি ইউনিয়নের লম্বা ঘোনা গ্রামের বাড়িতে রিয়া (ছদ্মনাম) জানান, ১ ডিসেম্বর সন্ধ্যায় দোকানে গেলে একই গ্রামের কেফায়েত উল্লাহ ও ইমরান তাকে বাবার কথা বলে ডেকে নেয়। পরে তাকে মুখ বেঁধে অপহরণ করে পাহাড়ের উপর একটি ফাঁকা বাড়িতে নিয়ে পালাক্রমে ধর্ষণ করে।

এসময় তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে অপহরণকারীরা পালিয়ে যায়। পরে এলাকাবাসী তাকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে। শিশুটি স্থানীয় আদর্শ শিক্ষা নিকেতন এর ৩য় শ্রেণীর ছাত্রী।

ওই শিক্ষা প্রতিষ্ঠানের ইনচার্জ মাওলানা আবদুল করিম জানান, শিশুটি তার প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণীর ছাত্রী। ঘটনার কথা তিনি শুনেছেন বলে জানান। এলাকাবাসী জানান, ঘটনায় জড়িতরা এলাকার বখাটে, মাদকাসক্ত ও কিশোর গ্যাং এর সদস্য।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন