• সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:২৬ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

রামুতে জমি নিয়ে বিরোধে বড় ভাইকে কুপিয়ে হত্যা

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৩৫ বার ভিউ
আপডেট সময় : শুক্রবার, ৫ জানুয়ারী, ২০২৪

কক্সবাজারের রামুতে জমিসংক্রান্ত বিরোধের জেরে বড় ভাইকে দা দিয়ে কুপিয়ে হত্যা করেছে ছোট ভাই। এ ঘটনায় ছোট ভাইয়ের স্ত্রীকে আটক করেছে পুলিশ। শুক্রবার (৫ জানুয়ারি) সকাল ৯টার দিকে রামু উপজেলার খুনিয়াপালং ইউনিয়নের কম্বনিয়ায় এ ঘটনা ঘটে।

নিহত আয়ুব আলী ওই এলাকার মৃত বশির আহমদের ছেলে। তার ছোট ভাই মো. ইয়াছিন। তারা দুজনই পেশায় পশু চিকিৎসক।

খুনিয়াপালং ইউনিয়ন পরিষদের মেম্বার মো. আবদুল্লাহ বিদ্যুৎ এসব তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরে আয়ুব আলীর সঙ্গে ইয়াছিনের জমিসংক্রান্ত বিরোধ চলে আসছিল। জমি নিয়ে আয়ুব আলীর বিরুদ্ধে মামলাও করেন তার ছোট ভাই ও মা। এ ঘটনার জেরে হত্যাকাণ্ড ঘটে।

রামু থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান জানান, লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ইয়াছিন পালিয়ে গেলেও তার স্ত্রীকে আটক করা হয়েছে। ইয়াছিনকে আটকে অভিযান চলমান রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন