• মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৭:২৯ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

রামুতে ওএমএসের চাল বিক্রিতে অনিয়ম : ডিলারশিপ বাতিল

নিজস্ব প্রতিদেক / ২২৬ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

বিশেষ প্রতিবেদক:
কক্সবাজারের রামুতে ওএমএসের চাল বিক্রিতে অনিয়মের অভিযোগে এক ব্যবসায়ীর ডিলারশিপ বাতিল করা হয়েছে। জেলা খাদ্য নিয়ন্ত্রক,কক্সবাজারের আকষ্মিক পরিদর্শনে রামু বাজারে ব্যবসায়ী আবু তাহেরের ডিলারশিপ বাতিল করে বিক্রয় কাজ থেকে অব্যাহতি দেওয়া হয়।

সোমবার (৩১ অক্টোবর) দুপুর ১২টার দিকে রামু উপজেলা গেইটে মেসার্স মোঃ আবু তাহের ট্রেডার্সে আকষ্মিক পরিদর্শনে যান জেলা খাদ্য নিয়ন্ত্রক রূপান্তর চাকমা। এতে ওএমএসের চাল-আটা বিক্রিতে অনিয়ম ও নীতিমালার শর্ত ভঙ্গের প্রমাণ পান পরিদর্শনে যাওয়া জেলা খাদ্য নিয়ন্ত্রক৷

ঘটনার সত্যতা নিশ্চিত করে জেলা খাদ্য নিয়ন্ত্রক রূপান্তর চাকমা বলেন, রামু উপজেলা গেইটে দুপুর ১২টার দিকে ডিলার মেসার্স মোঃ আবু তাহের ট্রেডার্সে আকষ্মিক পরিদর্শনে গেলে দেখা যায় দোকানটি অর্ধেক খোলা৷ অথচ যেখানে সরকারকর্তৃক নির্দেশনা রয়েছে সকাল ৯টায় সরকারের খোলা বাজারে চাল-আটা বিক্রিতে (ওএমএস)’র দোকান খোলার৷

খাদ্য নিয়ন্ত্রক রূপান্তর চাকমা বলেন, ডিলার আবু তাহেরের বিরুদ্ধে গরিবের ওএমএসের চাল ও আটা কালোবাজারে বিক্রির অভিযোগ ছিল। অভিযোগ প্রমাণিত হওয়ায় ও দায় স্বীকার করার তার ডিলারশিপ বাতিল করা হয়েছে। সেখানে নতুন ডিলার নিয়োগ দেওয়া হবে।

পরিদর্শনকালে রামু উপজেলা খাদ্য নিয়ন্ত্রক, গুদাম কর্মকর্তাসহ সংশ্লিষ্টগণ উপস্থিত ছিলেন৷


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন