• শুক্রবার, ১০ জুলাই ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন

রামুতে ইয়াবা ফোরকানসহ ৪ আ.লীগ নেতার বিরুদ্ধে চাঁ’দা’বা’জী মা’ম’লা

নিজস্ব প্রতিবেদক : / ১৭৩ বার ভিউ
আপডেট সময় : বৃহস্পতিবার, ১০ অক্টোবর, ২০২৪

রামু উপজেলার ফতেখাঁরকুল ইউনিয়নের সাতঘড়িয়া পাড়া ৯ নং ওয়ার্ডের মো: ফোরকান উল্লাহ প্রকাশ ইয়াবা ফোরকান পিতা লাল মিয়া, সহ চার জন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে চাঁ’দা’বা’জি মা’ম’লা দায়ের করা হয়েছে।

বুধবার (৯ অক্টোবর) দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত নং ১ দ্রুত বিচার আদালত কক্সবাজার শ্রীজ্ঞান তঞ্চজ্ঞা’র আদালতে এই মামলা দায়ের করা হয়। মামলাটি আমলে নিয়ে পুলিশ ব্যুরো ইনভেস্টিগেশন (পিবিআই) কে তদন্তের আদেশ দেয় আদালত।

মামলার আসামীরা হলেন রামু ফতেখাঁরকুল ইউনিয়নের ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ নেতা অলি আহমদ, একই ইউনিয়নের ৪ নং ওয়ার্ড মোঃ আলী প্রকাশ খোকন ও মুহাম্মদ আরফাত।

ফৌজদারি দরখাস্ত সূত্রে জানা যায়, আসামীরা আওয়ামীলীগ সরকারের আমলে ক্ষমতার দাপট দেখিয়ে সাধারণ জনগণকে হইরানি মূলক মিথ্যা মামলা দিত। আওয়ামীলীগের নেতার কাছ থেকে টাকার বিনিময়ে মামলার বাদী সাজতো।ভূমিদস্যুতা, জমি দখল, চাঁদাবাজী, ইয়াবা ব্যবসা সহ নানান অপকর্মে জড়িত ছিলেন। ইতি পূর্বে ইয়াবা ফোরকানের বিরুদ্ধে রামু আই এফ আইসি ব্যাংক রামু শাখায় চেকের দস্তখত জালিয়াতি করে টাকা উত্তোলন সহ সাধরণ মানুষকে প্রতারনা করার অভিযোগ ও রয়েছে।

মামলার বাদী সিকদার শফিউল্লাহ মনছুর জানান, আমার কাছ থেকে এই ৪ আ’সা’মী তাদের স’শ’স্ত্র স’ন্ত্রা’সী বাহিনী নিয়ে ১০ লক্ষ টাকা চাঁ’দা দাবি করে আসছে । চাঁ’দা দিতে অস্বীকৃতি জানালে আমার ব্যবসা প্রতিষ্ঠান আ’গু’ন দিয়ে পু’ড়ি’য়ে দেয়। তখন আওয়ামী লীগ সরকার ক্ষমতা থাকায় আমি সুষ্ঠু বিচার পায়নি।এখনো আমাকে নানা ভাবে হুমকি দিয়ে যাচ্ছে তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন