• রবিবার, ২৩ অগাস্ট ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন
শিরোনাম
কক্সবাজারের পুত্রবধূ হালিমা খাতুন উপসচিব পদে পদোন্নতি টেকনাফে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি গ্রেফতার ৫৩৩ উপজেলা হাসপাতাল ১৫১ শয্যায় উন্নীত করা হবে : প্রধানমন্ত্রী একই জমি দুইবার বিক্রির অভিযোগ : টেকনাফ সাব-রেজিস্ট্রারকে ঘিরে চাঞ্চল্য কক্সবাজার পৌরসভার অর্থায়নে সেগুনবাগিচায় ৪টি রাস্তা নির্মাণ শুরু শিক্ষা প্রতিষ্ঠান নিয়ে বিএনপির করণীয় বিষয়ে যা পরামর্শ দিলেন : ইঞ্জিনিয়ার মো. রিয়াজ উদ্দীন যে ৫ কারণে ইংল্যান্ডের বিপক্ষে জিততে পারে আর্জেন্টিনা! টি-টোয়েন্টি সিরিজেও হার দিয়ে শুরু বাংলাদেশের ইয়াবা পরিবহনের দায়ে রোহিঙ্গা তরুণীর কারাদন্ড নিয়োগ দেবে কারিতাস এনজিও : কর্মস্থল কক্সবাজারের উখিয়া

রাজ্যর স্পেশাল দিনটিতে আমরা দুজন সারা জীবনই একসঙ্গে হব : রাজ

ভয়েস ওয়ার্ল্ড ডেস্ক: / ১৪০ বার ভিউ
আপডেট সময় : সোমবার, ১২ জুন, ২০২৩

ঢাকাই চলচ্চিত্রের আলোচিত ও সমালোচিত তারকা দম্পতি পরীমণি ও শরিফুল রাজের সংসার আর টিকছে না, সেকথা গত কয়েক দিন আগেই দুজনে স্পষ্ট করেছেন। শনিবার (১০ জুন) একমাত্র পুত্রসন্তান রাজ্যর দশ মাস পূর্তি উপলক্ষ্যে আবারও এক ছাদের নিচে আসেন তারা। তারপর থেকেই জল্পনা, আবারও কি এক হচ্ছেন রাজ-পরী জুটি!

এই জুটির এক হওয়ার সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তারা স্বয়ং। বরং সন্তানের জন্যই তাদের এই একত্র হওয়া বলেও জানান উভয়েই। ছেলের জন্য আগামীতেও এই জুটি একসঙ্গে দেখা দেবেন, এমনটাই নিশ্চিত করেছেন রাজ্যর বাবা-মা।

সন্তানের বিশেষ দিনটি পালনের জন্য ওই দিন রাত ১২টার পর রাজ্যের জন্য বিশেষ কেক নিয়ে পরীর বসুন্ধরার বাসায় হাজির হয়েছিলেন রাজ। তার কথায়, ‘এখানে একসঙ্গে হওয়া না–হওয়ার বিষয়টি বড় নয়। আমি আমার বাচ্চাকে দেখতে বাসায় যাব না?’ তার বিশেষ দিন সেলিব্রেশন করব না? আমার বাচ্চার বার্থডে সেলিব্রেশন করতে বাসায় গিয়েছিলাম আমি। কারণ, আমাদের দুজনেরই বাচ্চার সঙ্গে সময় কাটাতে ভালো লাগে।’

দুজন মিলেই ছেলের বিশেষ দিনটি উদযাপনের সিদ্ধান্ত নিয়েছেন জানান অভিনেতা। রাজ বলেন, ‘বাচ্চার এই বিশেষ দিনটির জন্য আমরা দুজনই নিজেদের মধ্যে কথা বলেছি। এরপর একসঙ্গে হয়ে সন্তানের জন্মের ১০ মাস পূর্তির কেক কেটেছি। দিনটা রাজ্যের জন্য স্পেশাল। তাই দিনটিতে সব সময়ই তাকে ঘিরে সর্বোচ্চ সময় দিই আমরা। ওকে নিয়ে সেলিব্রেশন করি।’

এই অভিনেতা আরও বলেন, ‘যেখানে যেভাবেই থাকি, বাচ্চার স্পেশাল দিনটিতে আমরা দুজন সারা জীবনই একসঙ্গে হব। আমাদের দুজনের একান্ত বিষয়গুলো সন্তানের ওপর প্রভাব ফেলতে দেব না। রাজ্যের একটা বিউটিফুল জীবন দিতে চাই আমরা।’

প্রসঙ্গত, চলতি বছরের শুরুর দিন থেকেই রাজ-পরীর সংসারে টানাপোড়েন চলছে। মাঝে লোকদেখানো ভালো থাকার অভিনয় করলেও দাম্পত্যজীবনে মোটেও সুখী ছিলেন না এই জুটি, এমনটাই জানান পরীমণি। গত (২৯ মে) রাজের ফেসবুক অ্যাকাউন্ট থেকে তিন অভিনেত্রীর ব্যক্তিগত ছবি ও ভিডিও ফাঁসের ঘটনায় আবারও সামনে আসে শরিফুল রাজ ও পরীমণির দ্বন্দ্ব।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো নিউজ পড়ুন